হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল মহানগরীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পর বরিশাল মহানগরীতে সড়ক আটকে সভা-সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এতে সীমাহীন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ অবস্থা থেকে রক্ষা পেতে বরিশাল মেট্রোপলিটন এলাকায় সব ধরনের সভা–সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। 

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা–সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যেকোনো গণজমায়েত ও মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সর্বসাধারণের অবগতির জন্য জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। 

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি রাজধানীতে কোর কমিটির এক সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশাল নগরীর আওতাভুক্ত এলাকাসমূহে সভা–সমাবেশ করার ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে

‘প্রাথমিক শাখা’ চালুর গুজবে ক্লাস বর্জন করে বিক্ষোভ শিক্ষার্থীদের

যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে বদলির প্রতিবাদে সমাবেশ

বাবুগঞ্জে রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক