হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে দুই অস্ত্রধারীকে পুলিশে দিল জনতা

বান্দরবান প্রতিনিধি

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক আতাউল্লাহ কলিম (৩২) উপজেলার উত্তর বাইশারী ৭ নম্বর ওয়ার্ড এলাকার ইসহাক মাস্টারের ছেলে। অপরজন মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রির ছেলে হারুন (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা মিয়ানমার থেকে গরু পাচারকারী চক্রের কলিম গ্রুপের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে চোরাই গরু এনে পাচারের পাশাপাশি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ স্থানীয়রা আটক করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বন্দুকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রুমার দুর্গম পাহাড়ে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর দাবি, হাসপাতালে ভর্তি ১৪

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র