হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

নাইক্ষ্যংছড়ি সীমান্ত । ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা করেছে। গত বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির টারগোপাড়া বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় চার-পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি বিজিবি সদস্যদের দেখে ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাঁচটি সম্ভাব্য অ্যান্টি-পার্সোনেল মাইন, পাঁচটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), একটি মেটাল ডিটেক্টর, একটি সোলার প্যানেল, শুকনো খাবার, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক ও সিভিল পোশাক উদ্ধার করা হয়। একই দিনে কক্সবাজার বিজিবির অধীন ঘুমধুম সীমান্তে দাহ্য রাসায়নিকও আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা বিস্ফোরকগুলো বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তার জন্য ওই এলাকায় সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম মোতায়েনের জন্য সমন্বয় করা হচ্ছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে একই দিনদুপুরে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় দাহ্য পদার্থ উদ্ধার করে বিজিবি। এসবের মধ্যে রয়েছে তির কেজি দাহ্য পাউডার, তিন কেজি মেপোক্স, তিন রোল নাইলন কাপড় ও তিন লিটার দাহ্য রাসায়নিক তরল।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া রাসায়নিক পদার্থ পরীক্ষার জন্য চট্টগ্রামের বিভাগীয় পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে নাশকতা ও চোরাচালান ঠেকাতে বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানায় বিজিবি।

রুমার দুর্গম পাহাড়ে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর দাবি, হাসপাতালে ভর্তি ১৪

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র