হোম > নারী

আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

১৯৮৮ সালে যখন তিনি আল্পসে ফিরে যান এবং আইগার পর্বতের নর্থ ফেসে আরোহণ করেন, তখন তিনি ছয় মাসের গর্ভবতী। এই অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ কাজে থাকায় ভীষণ সমালোচিত

হন তিনি। এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না।’ এই নারীর নাম আলিসন হারগ্রিভস।

মাত্র ৯ বছর বয়সে বেন নেভিস পর্বতে এবং ১৩ বছর বয়সে রক ক্লাইম্বিং শুরু করেছিলেন তিনি।

আলিসন হারগ্রিভস যেকোনো এক সময় পর্বতে আরোহণে ইতিহাস গড়বেন, সেটা একরকম অবধারিত ছিল। করেছেনও তাই। ১৯৯৫ সালের ১৩ মে তিনি প্রথম নারী হিসেবে অক্সিজেন ও শেরপার সাহায্য ছাড়া নর্থ কোল-নর্থইস্ট রিজ রুট দিয়ে এভারেস্টে আরোহণ করে ইতিহাস গড়েছিলেন। সেই অভিযানে অ্যাডভান্সড বেস ক্যাম্পের ওপরে তিনি অন্য দলগুলো থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করেন। তবে তিনি ফিক্সড রোপ ব্যবহার করেননি। পর্বতের উচ্চ স্থানে অবস্থিত সেকেন্ড স্টেপে থাকা মই ব্যবহার করেন।

১৯৯৫ সালের গ্রীষ্মে আলিসন পাকিস্তানে যান কোনো ধরনের সহায়তা বা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই কে২ পর্বতে আরোহণ করার জন্য। ১৩ আগস্ট বিকেলে অনেক দেরিতে শৃঙ্গে পৌঁছান তিনি। নিচে নামার সময় প্রবল ঝড় তাঁর দলকে কাবু করে। আলিসন সেই প্রবল ঝড়ে পর্বত থেকে ছিটকে পড়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।

সূত্র: এক্সপ্লোরার্স ওয়েভ

অগ্রগতি থাকলেও আছে কাঠামোগত বাধা, পিছিয়ে আছে এশিয়া

পণ্য সুরক্ষিত রাখতে আইপি লইয়ারের পরামর্শ নিন

বিশ্বকাপে যাঁর রেকর্ড ভাঙলেন মেসি

পরমাণুবিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র মারিয়া

উদ্যোক্তা ও সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মারা গেছেন

জেন্ডার বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

গ্রামাঞ্চলে প্রতি তিন কিশোরীর দুজনের মাসিকজনিত সমস্যা: আইসিডিডিআরবি

গৃহকর্মীদের দক্ষ কেয়ারগিভার বানাতে আধুনিক ল্যাব চালু

‘সুফিয়া কামাল ছিলেন মানুষের আশ্রয়স্থল’

আন্তর্জাতিক নারী: বিষাদ আর বীরত্বের গল্প রচিত হয়েছিল যাঁর আঙুলের ডগায়