হোম > নারী

সঠিক চিকিৎসায় প্যানিক ডিসঅর্ডার ভালো হয়

ফারজানা রহমান

ডা. ফারজানা রহমান। ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমার বয়স প্রায় ১৯ বছর। আমার প্যানিক অ্যাটাক ডিসঅর্ডার ছিল। প্রতি রাতে বা দিনে ঘুমালে দুঃস্বপ্ন দেখি। আমার ওজন কমে যাচ্ছে। এ জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলাম। দুই দিন ওষুধ খাওয়ার পর রাতে আরও ভয়ংকর স্বপ্ন দেখি! এরপর থেকে ভয় পাই, মৃত্যুভীতি। মনে হয়, আমার বড় কোনো রোগ হবে। হঠাৎ বসা থেকে উঠলে বুকে বা পেটের অংশে ব্যথা অনুভব করি। এখন আমি কী করব? মানসিক চিকিৎসক দেখাব? শারীরিকভাবে আমার অবস্থা বেশ খারাপ। নিশাত, রাজবাড়ী

উত্তর: ক্রমাগত ওজন কমে যাওয়া এবং শরীর শুকিয়ে যাওয়া বেশ কিছু শারীরিক রোগের লক্ষণ। যেমন যক্ষ্মা, হৃদ্‌রোগ, থাইরয়েডের সমস্যা, অপুষ্টি, সংক্রমণ। এ ছাড়া মাদকাসক্তি অথবা দীর্ঘমেয়াদি কোনো রোগ হলে ওজন কমে যায় কিংবা মানুষ শুকিয়ে যায়। প্রথমে প্যাথলজিক্যাল পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে, আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না। তারপর দেখতে হবে, কোনো মানসিক সমস্যা আছে কি না।

প্যানিক ডিসঅর্ডার হলে এর চিকিৎসা আছে। এই রোগ হলে হঠাৎ করে বুক ধড়ফড়, বুকে অস্বস্তি, হাত-পা ঝিমঝিম করা, ঘেমে যাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বা চেতনা লোপ পাওয়ার ভয় চেপে বসে। যদিও বিষয়টি বেশিক্ষণ স্থায়ী হয় না। এটি সপ্তাহে বা মাসে ২ থেকে ৪ কিংবা তারও বেশিবার হতে পারে।

আপনি একদম নিরাশ হবেন না। মানসিক কিংবা শারীরিক—কোনোভাবেই আপনি শেষ হয়ে যাননি। যথাযথ চিকিৎসা নিলে প্যানিক ডিসঅর্ডার সম্পূর্ণ ভালো হয়ে যায়।

সঠিক জীবনযাপন, শরীরচর্চা, শিথিলায়ন বা রিল্যাক্সেশন এবং নিয়মিত মনোরোগ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে পরিমিত ও নিয়মিত ওষুধ খেতে থাকুন। তাহলে এই পরিস্থিতি থেকে আপনার মুক্তি পাওয়া সহজ হবে।

পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

শিশুর প্রকৃত পরিচর্যাকারীকে অভিভাবকত্বের স্বীকৃতি দেওয়ার দাবি

যে বাঙালি নারীকে নোবেল মনোনয়ন দিয়েছিলেন শ্রোডিঙ্গার

শখে শেখা দরজির কাজেই শিল্পীর দিনবদল

বেঁচে আছেন ক্রিস্টা পাইক, আইন কী করবে এখন

বিষণ্নতা মনঃসংযোগে বাধা হলে কাউন্সেলিং করাতে হবে

প্রকৃতি রক্ষা ও সম-অধিকারের লড়াইয়ে গ্রামীণ নারী

সমাজে নারীর অবস্থান নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে: সারা হোসেন

রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর তাগিদ

এক দিনের জন্য ঢাবি উপাচার্য হলো এইচএসসি শিক্ষার্থী শীতল

ধর্ষণ মামলায় জামিনে ভুক্তভোগীর নিরাপত্তা বিবেচনার আহ্বান