হোম > নারী

নারী হতে পারবেন জামানতকারী

ডেস্ক রিপোর্ট

দেশের নারী উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়ার বিষয়টি আরও সহজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কেবল পুরুষ নয়, নারীকেও জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন নারীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব কথা বলেন।

বাংলাদেশে ঋণ পাওয়ার জন্য নারী উদ্যোক্তাকে বাবা, ভাই কিংবা তাঁর স্বামীকে জামানতকারী হিসেবে দেখাতে হয়। কোনো নারীকে জামানতকারী হিসেবে দেখালে ব্যাংকগুলো সেটি গ্রহণ করতে চায় না। এ প্রক্রিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো যেন নারীদের জামানতকারী হিসেবে গ্রহণ করে এবং ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে ব্যাংকগুলোকে এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যবসা, বাণিজ্য এবং শিল্প খাতে নারীরা যেন আরও এগিয়ে আসতে পারে, সে লক্ষ্যে নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার বিষয়টি ধাপে ধাপে আরও সহজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।

পাহাড়ে বসেই স্বপ্নচূড়া গড়েছেন নেইম্রা

অক্টোবর জুড়ে হত্যার নির্মম বলি ৪২ নারী ও কন্যা

সশস্ত্র সংঘাতে প্রতিদিন প্রাণ হারাচ্ছে প্রায় ২৫ জন নারী ও কন্যাশিশু

যুদ্ধবিমানের ককপিটে সত্যিকারের রানি

নার্স ও সাংবাদিক থেকে প্রেসিডেন্ট

কালীগঙ্গার বুকে নারীদের রাঙা পাল

আখ কাটতে গিয়ে জরায়ু হারাচ্ছেন মহারাষ্ট্রের নারী শ্রমিকেরা

৯ মাসে নির্যাতনের শিকার ২১৭১ নারী ও কন্যাশিশু

অন্ধকার জীবন থেকে মানবাধিকারের লড়াইয়ে ফরিদা পারভীন

নিউক্লীয় ফিশনের রূপকার লিজ মাইটনার