হোম > প্রযুক্তি

চলতি বছরেই রোবট আনছে টেসলা, কাজ করবে মানুষের মতো

প্রযুক্তি ডেস্ক

রোবট তৈরিতে জোরেশোরেই মাঠে নামছে টেসলা। চলতি বছরে টেসলা বট নামে মানবসদৃশ একটি রোবটের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তাই এ বছর টেসলার মূল নজর মানবসদৃশ এই রোবট তৈরিতে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার রোবট তৈরি প্রকল্পের নাম দেওয়া হয়েছে অপটিমাস। এই পরিকল্পনার বিষয়ে টেসলার বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা করেছেন মাস্ক। সময়ের সঙ্গে এই প্রতিষ্ঠানের রোবট ব্যবসা যে যানবাহন ব্যবসাকে ছাপিয়ে যাবে, সে বিষয়গুলোই তিনি আলোচনায় তুলে এনেছেন। 

ধারণা করা হচ্ছে, এ বছর গাড়ির বদলে রোবট তৈরিই টেসলার মূল কাজ হতে যাচ্ছে। গত বছর এক টেক প্রদর্শনী অনুষ্ঠানে মাস্ক জানান, টেসলা বট নামের রোবটটির উচ্চতা হবে পাঁচ ফুট আট ইঞ্চি। 

চলতি সপ্তাহে এসংক্রান্ত আলোচনায় বিনিয়োগকারীদের মাস্ক জানান, মানুষের মতোই সব কাজ করতে পারবে টেসলা বট। দোকানের মালামাল বহনের কাজ থেকে শুরু করে রেঞ্জ দিয়ে গাড়ির বোল্ট জোড়া দেওয়ার কাজেও ব্যবহার করা যাবে। তা ছাড়া ভবিষ্যতে কর্মীর ঘাটতি মোকাবিলায় রোবটই বেশ বড় প্রভাব রাখবে বলেও তিনি উল্লেখ করেন। 

তবে এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট নিয়ে মাস্কের ভিন্নমত ছিল। কারণ এক টেলিভিশন অনুষ্ঠানে মানবসভ্যতা ধ্বংসে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও তিনি সবাইকে সতর্ক করেছিলেন। 

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন