হোম > প্রযুক্তি

১৬ বছর পূর্ণ না হলে অ্যাকাউন্ট খোলা যাবে না মালয়েশিয়ায়

ফিচার ডেস্ক

মালয়েশিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা গতকাল এ তথ্য জানিয়েছে। শিশু-কিশোরদের অনলাইনে ক্ষতিকর বিষয়বস্তুর সংস্পর্শ থেকে সুরক্ষিত রাখতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

গত সোমবার থেকে মেটা প্ল্যাটফর্মের ফেসবুক ও ইনস্টাগ্রাম, টিকটক, অ্যালফাবেটের ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে সরকারি নথির সঙ্গে মিলিয়ে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে বলে জানিয়েছে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।

নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগের মাধ্যম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি রিঙ্গিত (প্রায় ২৫ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। এমসিএমসি এক বিবৃতিতে বলেছে, ‘এই পদক্ষেপের মূল উদ্দেশ্য শিশুদের ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখা বা প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত করা নয়; বরং অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, অভিভাবক ও অভিভাবকদের দায়িত্বশীলতা বাড়ানোই এর লক্ষ্য।’

বর্তমান ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করবে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো।

সাম্প্রতিক বছরগুলোতে ক্ষতিকর অনলাইন কনটেন্টের ব্যাপক বৃদ্ধি শনাক্ত করার পর মালয়েশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে জাতিগত বা ধর্মীয় উত্তেজনা উসকে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা বিষয়বস্তু কিংবা রাজতন্ত্রের সমালোচনামূলক কনটেন্টের বিরুদ্ধেও কঠোর অবস্থানের বিষয়টি জানিয়েছে দেশটি।

আফ্রিকার ঐতিহ্য ‘অমর’ করে রাখতে চান এক নাইজেরিয়ান শিল্পী

মেটা নিয়ে আসছে সাবস্ক্রিপশন প্ল্যান

ফোন চার্জে দিলেই গরম হওয়ার কারণ ও করণীয়

নিউ গ্লেন বিস্ফোরণে যে সংকটে ব্লু অরিজিন

নতুন যুগান্তকারী চিপ আনল এনভিডিয়া, ব্যক্তিগত কম্পিউটারেই চলবে এআই

দর্শকদের ক্যামেরায় নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি, চীন-জাপানে তুমুল বিতর্ক

স্মার্টফোন আসক্তিকে বিদায়, বাটন ফোনের যুগে ফিরতে চায় জেন-জি

ঈদের সময় রাইড পাওয়ার সহজ কৌশল

ঈদের শুভেচ্ছা কার্ড বানাবেন যেসব অ্যাপ দিয়ে

ব্যস্ততার মাঝেও স্মার্টফোনের চার্জ ধরে রাখতে চাইলে