হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে বার্তা মুছে ফেলবেন যেভাবে 

প্রযুক্তি ডেস্ক

ইন্টারনেটে কোনো কিছু আপলোড হয়ে গেলে তা সরিয়ে ফেলা বেশ কঠিন। যদিও কিছু অ্যাপ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ গত বছর বার্তা মুছে ফেলার জন্য একটি ফিচার চালু করেছিল।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের চালু করা ওই ফিচারের মাধ্যমে বার্তা মুছে ফেলার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায়। ওই সময় পার হয়ে গেলে বার্তাটি নিজেই মুছে যায়।

আপনি যদি কাউকে অস্থায়ী বার্তা পাঠানোর পর তার কোনো চিহ্ন রাখতে না চান, তবে এই ফিচার আপনার জন্যই। অ্যান্ড্রয়েড, আইফোন, ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ ইউজাররা সহজেই এই ফিচার ব্যবহার করতে পারবেন। বার্তা মুছে ফেলতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা  এক দিন, সাত দিন বা ৯০ দিনের সময়সীমা বেঁধে দিতে পারেন।

১) আপনার হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে কথোপকথন বের করুন । 

২) যার সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছেন, তার নাম বা ফোন নম্বরে ক্লিক করুন। 

৩) স্ক্রল করে নিচ থেকে বার্তা মুছে ফেলার অপশন বা ডিজঅ্যাপিয়ারিং মেসেজ নির্বাচন করুন । 

৪) কত সময়ের মাঝে বার্তা মুছে ফেলতে চান, তার সময়সীমা নির্ধারণ করুন। এটি হতে পারে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন । 

৫) আপনার নির্বাচন করা সময় সেভ করে রাখতে ওপরের বাঁ কোণে অ্যারো চিহ্নে ক্লিক করুন । 

একবার এই অপশন চালু করলে হোয়াটসঅ্যাপ কথোপকথনে যুক্ত থাকা প্রত্যেককে একটি নোটিফিকেশন পাঠাবে। আপনি যদি এই অপশন বন্ধ করতে চান, তবে একই ধরনের পদ্ধতির মাধ্যমে সময়সীমা নির্বাচনের পরিবর্তে ‘অফ’ বাটন ক্লিক করতে হবে।

আরও পড়ুন:

এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চীনে গেলেন নোবেলজয়ী বিজ্ঞানী

বাংলাদেশ থেকে আনফিল্টার্ড ইন্টারনেট ব্যান্ডউইথ নিতে পারবে স্টারলিংক

শিশুদের যৌন শোষণ ও নির্যাতনমূলক বিজ্ঞাপন সরাতে মেটাকে ভারতের নির্দেশ

পাইরেটেড সিনেমা ও ওটিটি কনটেন্ট নিয়ে টেলিগ্রামকে নোটিশ দিল ভারত

ঘর ঠান্ডা করতে এসি আবিষ্কৃত হয়নি, হয়েছে অন্য যে কারণে

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

ভুয়া ওয়েবসাইট বন্ধের ঘোষণা ভারতের, ইন্টারনেটে বড় বিপর্যয়ের শঙ্কা গোড্যাডির

মধ্যপ্রাচ্য ও মেনা অঞ্চলে শিশুদের ‘সুপারভাইজড’ অ্যাকাউন্ট চালু করল ইউটিউব

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

চীনে চালু হলো মানবসদৃশ রোবটের প্রথম স্কুল