হোম > খেলা > অন্য খেলা

রিশাদের দল জিতবে কবে

ক্রীড়া ডেস্ক    

রাওয়ালপিন্ডিজ এখনো পিএসএলে জয়ের দেখা পায়নি। ছবি: সংগৃহীত

এবারের পিএসএলে নবাগত দুই দল রাওয়ালপিন্ডিজ, হায়দরাবাদ কিংসমেন এখনো জয়ের দেখা পায়নি। চার ম্যাচ খেলে চারটিতেই হেরে দল দুটি। যার মধ্যে পিন্ডিজের হয়ে খেলছেন রিশাদ হোসেন। তিনি নিজেও নেই ছন্দে চার ম্যাচে বোলিং করে ১১.০৭ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। আজ নিজেদের পঞ্চম ম্যাচে খেলতে নামবে রাওয়ালপিন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-রাওয়ালপিন্ডি ম্যাচ।

বাংলাদেশের বোলারদের মধ্যে এবারের পিএসএলে সবচেয়ে কম ৫.২৮ ইকোনমি নাহিদ রানার। তিনি খেলছেন পেশোয়ার জালমির হয়ে। আর লাহোর কালান্দার্সের প্রতিনিধিত্ব করা মোস্তাফিজের ইকোনমি ৭.০৭। লাহোর ও পেশোয়ারের পয়েন্ট ৪ ও ৭। আজ পঞ্চম ম্যাচে রিশাদের দল জয়ের দেখা পায় কি না সেটা সময়ই বলে দেবে। পিএসএলের পাশাপাশি আইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগেরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

টিভিতে আজকের খেলা (১০ এপ্রিল, ২০২৬) ম্যাচ মুখোমুখি কারা শুরুর সময় (বাংলাদেশ সময়) সরাসরি সম্প্রচার পিএসএল কোয়েটা-রাওয়ালপিন্ডি রাত ৮টা টি স্পোর্টস আইপিএল রাজস্থান-বেঙ্গালুরু রাত ৮টা স্টার স্পোর্টস ১ ও ৩ ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েস্ট হাম-উলভারহ্যাম্পটন রাত ১টা স্টার স্পোর্টস সিলেক্ট ১

আজই তাহলে পাঞ্জাবের বিদায়

কোহলিদের জয়রথ কি থামাতে পারবে হায়দরাবাদ

তুরস্কে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন ফাহাদ

একলাফে ভাঙলেন ২২ বছরের রেকর্ড

আবারও দ্রুততম মানব ইমরানুর, হারানো মুকুট ফিরে পেলেন শিরিন

আবারও স্পনসর ছাড়াই জাতীয় অ্যাথলেটিকস

জয়ের ধারায় ফিরবে তো পাঞ্জাব

কলকাতার ভাগ্যে কী রয়েছে

বাংলাদেশ-পাকিস্তান টেস্টসহ আর কী দেখবেন

রাশিয়ার শাস্তি এখনো বহাল রেখেছে অলিম্পিক, বেলারুশের সুখবর