হোম > খেলা > অন্য খেলা

ভারতকে হারিয়ে রোমান-নাসরিনের সোনাজয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগেই ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দুই আর্চার রোমান সানা ও নাসরিন আক্তার। মিশ্র ইভেন্টে সোনা অথবা রুপা যেকোনো একটা জয়ের সুভাস পাচ্ছিল বাংলাদেশ। ভারতকে হারিয়ে সোনাই জিতলেন রোমান সানা-নাসরিন জুটি। 

আজ থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারি স্টেজ-১-এ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে ৫-৩ সেটে হারিয়েছে বাংলাদেশ। রোমান সানা তাঁর ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে দেশকে সোনা জেতার স্বাদ দিলেন। 

কিছুক্ষণ পর নাসরিন-দিয়া সিদ্দিকীদের নারী রিকার্ভ দল ভারতের মুখোমুখি হবে আরেকটি ইভেন্টের সোনা জেতার লড়াইয়ে। এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল, যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার। ওই ইভেন্টে সোনা ও রুপা দুটোই পাচ্ছে বাংলাদেশ।

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ

শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়