হোম > খেলা > অন্য খেলা

নিউজিল্যান্ড-জুজু কি আজ কাটাতে পারবে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

আজ প্রথম সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে। আইসিসির এই ইভেন্টে প্রোটিয়ারা এখানে শতভাগ সফল হলেও পিছিয়েছে আরেক জায়গায়। বৈশ্বিক টুর্নামেন্টের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকা এখনো কিউইদের হারাতে পারেনি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল—এই তিন ম্যাচেই নিউজিল্যান্ড জিতেছে প্রোটিয়াদের বিপক্ষে। আজ সেই জুজু কাটানোর সুযোগ প্রোটিয়াদের কাছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচের সাতটিতে জিতে সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমিফাইনাল। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম সেমিফাইনাল

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

সরাসরি

টি-স্পোর্টস ও নাগরিক টিভি

ব্যাডমিন্টন খেলা সরাসরি

অল ইংল্যান্ড ওপেন

বিকেল ৪টা

সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ২

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

ছোট হলো হকির স্কোয়াড, বাদ পড়া নাঈমের অভিযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের