হোম > খেলা > অন্য খেলা

চীনকে রুখে দিয়ে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমতায় ফিরে বাংলাদেশের স্বস্তি। ছবি: বিএইচএফ

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে টানা চার হারের পর অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে আজ চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আশরাফুল ইসলামের দল।

ভারতের পাঞ্জাবের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে চেন বেনহাইয়ের গোলে এগিয়ে যায় চীন। প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়া বাংলাদেশকে সমতায় ফিরতে অপেক্ষা করতে হয়েছে বিরতির পর পর্যন্ত। ৩৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন আশরাফুল ইসলাম। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভারতের কাছে ১৩-০ গোলে হেরে। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে হার ১-০ গোলে। এরপর মালয়েশিয়ার কাছে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল দলটি। টানা চার হারের পর চীনের বিপক্ষে ড্রয়ে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট।

চার ম্যাচে বড় ব্যবধানে হারের পর চীনের বিপক্ষে অন্তত হার এড়াতে পারাটাই বাংলাদেশের জন্য স্বস্তির। তবে টুর্নামেন্টে পাঁচ ম্যাচেও জয়হীন থাকতে হলো দলটিকে। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পরশু সেই চীনেরই মুখোমুখি হবে বাংলাদেশ।

কোরিয়ার কাছেও পাঁচ গোল খেল বাংলাদেশ

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

সাঁতারে এক যুগ পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা

মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন জেলে-কন্যা লিকা

জিমির ১৫০তম ম্যাচে হারল বাংলাদেশ

শেষ তিন তিরে সোনা জিতলেন বন্যা

স্কটল্যান্ডকে উড়িয়ে কমনওয়েলথে বাংলাদেশের পদক

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা