হোম > খেলা > ফুটবল

স্বপ্ন পূরণ হলো এই পর্তুগিজ ফুটবলারের

ক্রীড়া ডেস্ক    

পর্তুগিজ তরুণ ফুটবলার ফ্লাভিও নাজিনহো। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো পর্তুগাল দলে ডাক পেলেন মোনাকোর ডিফেন্ডার ফ্লাভিও নাজিনহো। উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে চোট সমস্যায় পড়েছে পর্তুগিজরা। সংকট সামাল দিতে ২৩ বছর বয়সী এই লেফটব্যাককে দলে ডেকেছেন কোচ জর্জ জেসুস।

ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন নাজিনহো। চলতি মৌসুমে ফ্রান্স লীগ ওয়ানে ধারাবাহিক পারফরম্যান্সের ফলই পেলেন এই ডিফেন্ডার।

১৪ নভেম্বর ডেনমার্ক এবং ১৭ নভেম্বর ওয়েলসের বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। জাতীয় দলের হয়ে বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে খেললেও এবার প্রথমবারের মতো মূল দলে সুযোগ পেলেন নাজিনহো।

মোনাকোর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন দলবদলে তাদের দলে যোগ দেওয়া নাজিনহো দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। সার্কেল ব্রুগ থেকে মোনাকোয় আসার পর ফ্রান্সে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। দলের বাঁ প্রান্তে নিজেকে নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নাজিনহো।

পর্তুগালের নেশনস লিগের লিগ ‘এ’-এর গ্রুপ-৪-এ শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলে ডাক পেয়েছেন নাজিনিহো। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে পর্তুগাল।

চলতি বছরের শুরুতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় দলে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন নাজিনহো। তিনি বলেছিলেন, ‘এটা নিঃসন্দেহে একটি স্বপ্ন! তবে আমি এমন মানুষ নই, যে কোনো কিছু তাড়াহুড়ো করে করতে পছন্দ করে। আমি ধাপে ধাপে এগোতে চাই। মোনাকোয় যোগ দেওয়াটাই আমার জন্য বড় একটি পদক্ষেপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে খেলার যে সুযোগ পেয়েছি, সেটি কাজে লাগানো এবং নিজের সামর্থ্য প্রমাণ করা। আর কে জানে, হয়তো ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপেও অংশ নিতে পারব।’

কোচের পদ হারানো হোসাম এখন কী করবেন

চোট ও অসুস্থতায় চিন্তা বাড়ল স্পেনের

‘মেসির মতো আর কেউ কখনো আসবে না’

কেপ ভার্দেকে শিরোপা উৎসর্গ করলেন ভোজিনিয়া

ক্যানসার আক্রান্ত বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ

মা-স্ত্রী-সন্তানদের নিয়ে হামজা এখন ঢাকায়

চ্যাম্পিয়ন হয়ে মেসিকে মনে পড়ছে আর্জেন্টিনার এই ফুটবলারের

শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান

‘বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক, আমাদের বাড়ি পাঠিয়ে দিন’

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ