হোম > খেলা > ফুটবল

ফুটবলে মেয়েদের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের ফাইনালে ওঠা মানে শিরোপা জয়—সে ইতিহাস আবারও সত্য হলো। ২০১০ বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলেই স্প্যানিশদের সোনালি শিরোপার অপেক্ষা ঘুচিয়েছিলেন জাভি-ইনিয়েস্তেরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশটি যে চারবার ফাইনাল খেলেছে তাতেও তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি উয়েফা নেশনস লিগে টানা দুবার খেলে বর্তমান চ্যাম্পিয়ন তারা। 

তবে মেয়েদের ফুটবলে স্বপ্নটা পূরণ হচ্ছিল না লা রোহাদের। অবশেষে সেই অপেক্ষার অবসান। স্প্যানিশদের বিশ্বকাপ জেতানোর নায়ক ওলগা কারমানো। ২৯ মিনিটে মারিওয়ানা কালদেন্তির কাছ থেকে বল পেয়ে ইংল্যান্ডের জালে বল পাঠান এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে প্রথম বিশ্বকাপ জিতল স্পেন।

অবশ্য দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লা রোহারা। ৬৪ মিনিটে নিজেদের ডি-বক্সের ভেতর বাধা দিতে গিয়ে ইংলিশ ডিফেন্ডার কেইরা ওয়ালশের হাতে বল লাগলে ভিএআর পরীক্ষা করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ২ মিনিট পরে স্পেন অধিনায়ক জেনিফার হারমোসোর নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক ম্যারি আর্পস। পোস্টের নিচে গা নাচিয়ে হারমোসোকে বোকা বানান তিনি। 

তবে এরপরও ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। অবশ্য চেষ্টার কমতি ছিল না তাদের। অতিরিক্ত ১৫ মিনিট পেলেও আর জালের দেখা পায়নি সারিনা ওয়েগম্যানের শিষ্যরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠলেও শিরোপা নিয়ে ঘরে ফেরা হলো না।

কোচের পদ হারানো হোসাম এখন কী করবেন

চোট ও অসুস্থতায় চিন্তা বাড়ল স্পেনের

‘মেসির মতো আর কেউ কখনো আসবে না’

স্বপ্ন পূরণ হলো এই পর্তুগিজ ফুটবলারের

কেপ ভার্দেকে শিরোপা উৎসর্গ করলেন ভোজিনিয়া

ক্যানসার আক্রান্ত বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ

মা-স্ত্রী-সন্তানদের নিয়ে হামজা এখন ঢাকায়

চ্যাম্পিয়ন হয়ে মেসিকে মনে পড়ছে আর্জেন্টিনার এই ফুটবলারের

শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান

‘বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক, আমাদের বাড়ি পাঠিয়ে দিন’