হোম > খেলা > ফুটবল

এল ক্লাসিকোর আগমুহূর্তে রিয়ালের বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক    

এল ক্লাসিকোতে নেই রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। ছবি: সংগৃহীত

এল ক্লাসিকো শুরু হতে আর কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা। ঠিক এই মুহূর্তে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া খেলছেন না বার্সেলোনার বিপক্ষে।

বাংলাদেশ সময় আজ রাত ২টায় ক্যাম্প ন্যুতে লা লিগায় মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে কোর্তোয়ার বাদ পড়ার কথা নিশ্চিত করল রিয়াল। ফ্লুর উপসর্গ থাকায় মূলত রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক নেই এল ক্লাসিকোতে।

কোর্তোয়া না থাকায় আজ এল ক্লাসিকোতে ইলিয়া ভোলোশিন যোগ দেবেন রিয়ালে। তবে চোখ থাকবে আন্দ্রে লুনিনের দিকে। বার্সার বিপক্ষে ক্যাম্প ন্যুতে তাঁরই খেলার সম্ভাবনা বেশি। এল ক্লাসিকোতে তাঁর রেকর্ড ভালো।

ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, বার্সেলোনার বিপক্ষে চার ম্যাচ খেলেছেন লুনিন। যার মধ্যে তিনটি স্প্যানিশ লিগে এবং একটি স্প্যানিশ সুপার কাপের ম্যাচ। এই চার এল ক্লাসিকোর তিনটিতে জিতেছে এবং একটিতে হেরেছে রিয়াল মাদ্রিদ। এ সময়ে তিনি ৮ গোল হজম করেছেন।

বার্সেলোনার বিপক্ষে লুনিন স্প্যানিশ লিগে প্রথম খেলেছেন ২০২২ সালের ১৬ অক্টোবর। ওই ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জয় পায়। এরপর ২০২৪ সালের ২১ এপ্রিলের এল ক্লাসিকোতে মাঠে নামেন এই ইউক্রেনীয় গোলরক্ষক। সেই ম্যাচেও ৩-২ গোলে জয় পায় মাদ্রিদ।

২০২৪ সালের ১৪ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের বড় জয়েও খেলেছিলেন লুনিন। ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে উড়িয়ে দেয় রিয়াল। চার ম্যাচে এটা ছিল লুনিনের তৃতীয় জয়। বার্সেলোনার বিপক্ষে লুনিনের একমাত্র পরাজয় এসেছে ২০২৪ সালের ২৬ অক্টোবর। নিজেদের মাঠে সেদিন বার্সার কাছে ৪-০ গোলে হেরে স্প্যানিশ সুপার কাপ হারে রিয়াল।

৯ ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে ২০২৬-২৭ লা লিগায় পয়েন্ট তালিকার সবার ওপরে বার্সেলোনা। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৫। ২১ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। আতলেতিকো ১০ ম্যাচ খেললেও রিয়াল খেলেছে ৯ ম্যাচ।

বাংলাদেশের সাফ মিশন শুরু, হামজা আসবেন কবে

এল ক্লাসিকোর আগে রিয়ালের তিন ফুটবলারকে নিয়ে সতর্ক বার্সা

বিশ্বকাপে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আর্জেন্টিনার ফুটবলার

বার্সার জার্সিতে অভিষেকের অপেক্ষায় ইসরায়েলি বিস্ময় বালক

‘ভিনিসিয়ুস আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

কথা রেখেছেন রাফায়েল টুডু

এল ক্লাসিকোতে কে জিতবে

মেসির জাদুতেও রক্ষা হলো না মায়ামির

বাংলাদেশ দল থেকে পদত্যাগ করেছেন হাসান আল মামুন

পুলিশের ঘাড়ে মোহামেডানের নিশ্বাস