হোম > খেলা > ফুটবল

নেইমার রেখেই হাইতি মিশনে যাচ্ছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    

হাইতির বিপক্ষে খেলবেন না নেইমার। ছবি: এক্স

হাইতির বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে ফিলাডেলফিয়া সফরে যাচ্ছেন না নেইমার। নিউ জার্সিতেই সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাবেন এবং বিশ্বকাপের 'সি' গ্রুপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে খেলবেন না। ম্যাচের জন্য আনচেলত্তির একাদশ এখনো একটি রহস্য। আগামীকাল ভোর ৪টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।

কোচিং স্টাফরা বেশ সতর্ক এবং তারা কোনো তাড়াহুড়ো করতে চান না নেইমারকে নিয়ে। আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্যও তিনি এখনো অনিশ্চিত। ধারণা করা হচ্ছে যে, ব্রাজিল যদি পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়, তবেই তাঁকে পাওয়া যেতে পারে।

বৃহস্পতিবার নেইমার টানা দ্বিতীয় দিনের মতো মাঠে বল নিয়ে অনুশীলন করেছেন। সেশনের শুরুতে তিনি অন্য খেলোয়াড়দের সাথে ওয়ার্ম-আপে অংশ নেন এবং এমনকি মাঠের মধ্যেই কার্লো আনচেলত্তির সঙ্গে কিছু সময় কথা বলেন।

করিতিবার কাছে সান্তোসের ৩-০ ব্যবধানে হারের ম্যাচে তাঁর ডান পায়ের কাফে পাওয়া চোটের এক মাস পূর্ণ হয়েছে গত বুধবার। প্রথম রাউন্ডে মরক্কোর সঙ্গে ড্র করার পর, ব্রাজিলের সামনে এখনো হাইতির বাধা রয়েছে এবং আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা গ্রুপ পর্ব শেষ করবে।

রোনালদো, এভাবে আর কত!

সুস্থ হয়ে উঠছেন মেসির বাবা

‘সুপার সাবে’ সুপার সুইজারল্যান্ড

ক্ষুধার্ত ব্রাজিলের সামনে এবার পুঁচকে হাইতি

চেকদের রুখে আশা জিইয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ

স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত এই ফুটবলারকে ভিসা দেয়নি কানাডা

সুখবর পেল ব্রাজিল

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচের এখন কী অবস্থা

ইংল্যান্ডের জাতীয় সংগীতের সময়ের ঘটনায় ফিফার ওপর ‘ক্ষুব্ধ’ টুখেল