হোম > খেলা > ফুটবল

নতুনদের সামনে পুরোনো আর্সেনাল কোচ

ক্রীড়া ডেস্ক    

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: সংগৃহীত

একদিকে পুরোনো রাজত্বের অবসান, অন্যদিকে নতুনদের আবির্ভাব—ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আজ শুরু হচ্ছে অনেক বদলে যাওয়া এক প্রেক্ষাপটে। আর্সেনাল এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে। কিন্তু শিরোপার লড়াইটা এবার মোটেও একমুখী নয়। পেপ গার্দিওলার বিদায়ের পর ম্যানচেস্টার সিটি শুরু করছে নতুন অধ্যায়, লিভারপুলও বদলেছে কোচ। চেলসি, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটেও এসেছে পরিবর্তন। মাঠের বাইরে দলবদলেও হয়েছে বড় নাড়াচাড়া। কেউ হারিয়েছে গুরুত্বপূর্ণ তারকা, কেউ আবার বিপুল অর্থ ঢেলে দল সাজিয়েছে নতুন করে। তাই নতুন মৌসুমের গল্পটা শুধু কে চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে নয়; বরং কারা নতুনের সঙ্গে মানিয়ে নিতে পারবে, সেই প্রশ্নও সামনে রাখছে।

একনজরে ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ

শুরু: ২১ আগস্ট

শেষ: ৩০ মে

দল: ২০

ম্যাচ: ৩৮০

গত মৌসুমে অবনমিত

উলভস

বার্নলি

ওয়েস্ট হ্যাম ইউনাইটেড

নতুন মৌসুমে উত্তরণ

কভেন্ট্রি সিটি

ইপসউইচ টাউন

হাল সিটি

চ্যাম্পিয়নস লিগ: আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

ইউরোপা লিগ: ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড।

...........................

কোন দলের কত প্রিমিয়ার লিগ শিরোপা

লিভারপুল-২০

ম্যানচেস্টার ইউনাইটেড-২০

আর্সেনাল-১৪

ম্যানচেস্টার সিটি-১০

এভারটন-৯

...........................

কোচিংয়ে নতুন যুগ

নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে বড় পরিবর্তন এসেছে কোচিংয়ে। গত মৌসুমের চ্যাম্পিয়ন আর্সেনালকে আবারও শিরোপার অন্যতম ফেবারিট ধরা হচ্ছে। মিকেল আরতেতা ছাড়া বাকিদের কারও অবশ্য শিরোপা জয়ের অভিজ্ঞতা নেই। তবে ম্যানচেস্টার সিটি শুরু করছে পেপ গার্দিওলাকে ছাড়া, আর লিভারপুলেও এসেছে নতুন কোচ আন্দোনি ইরাওলা। চেলসির দায়িত্বে জাবি আলোনসো, ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল ক্যারিক। সব মিলিয়ে নতুন মৌসুমে পরিচিতির চেয়ে নতুন মুখ ও নতুন কৌশলের সংখ্যাই বেশি।

দলবদলে সেরা ৫

খেলোয়াড় ক্লাব ট্রান্সফার ফি

ব্রুনো গিমারেস আর্সেনাল ৮ কোটি ৭৫ লাখ ইউরো

দলবদলে সেরা পাঁচ খেলোয়াড় ক্লাব ট্রান্সফার ফি (ইউরো) মরগান রজার্স চেলসি ১৩ কোটি ৮০ লাখ এলিয়ট অ্যান্ডারসন ম্যানচেস্টার সিটি ১৩ কোটি ৫০ লাখ সান্দ্রো তোনালি টটেনহাম ১০ কোটি ৮০ লাখ মাতেওস ফার্নান্দেস টটেনহাম ৯ কোটি ৯০ লাখ ব্রুনো গিমারেস আর্সেনাল ৮ কোটি ৭৫ লাখ