হোম > খেলা > ফুটবল

মেসি ও তাঁর সন্তানদের ‘বিশেষ উপহার’ দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক    

মেসি এবং তাঁর তিন ছেলে

ফুটবল মাঠের লড়াই ছাপিয়ে লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব আবারও খবরের শিরোনামে। সম্প্রতি বন্ধু মেসি এবং তার তিন ছেলে– থিয়াগো, মাতেও ও চিরোর জন্য নিজের শৈশবের ক্লাব সান্তোসের সই করা ১০ নম্বর জার্সি উপহার পাঠিয়েছেন নেইমার। জার্সি নম্বর ‘১০’-এর মহিমা এবং দুই মহাতারকার অটুট সম্পর্ককে উদ্‌যাপন করতেই এই বিশেষ উদ্যোগ।

সান্তোস ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে এই উপহারের ছবি পোস্ট করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়,’এই পবিত্র আবরণ (জার্সি), যার মূল্য অপরিসীম; যাতে খোদাই করা আছে ‘রাজার’ (পেলে) অমর করে যাওয়া সেই নম্বর। ১০ নেইমারের জন্য, ১০ মেসির জন্য, ১০ পেলের জন্য। ফুটবলের ইতিহাসে এক অনন্ত উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে শুভেচ্ছা, লিওনেল মেসি!’

মেসি ও নেইমারের বন্ধুত্বের শুরু বার্সেলোনায়। সেখানে লুইস সুয়ারেজকে নিয়ে তারা গঠন করেছিলেন ফুটবল বিশ্বের অন্যতম বিধ্বংসী ‘এমএসএন’ ত্রয়ী। এক সাথে তারা আটটি ট্রফি জেতেন, যার মধ্যে ২০১৪-১৫ মৌসুমের ঐতিহাসিক ট্রেবল অন্যতম।

২০১৭ সালে নেইমার রেকর্ড মূল্যে পিএসজিতে যোগ দিলে এই জুটির সাময়িক বিচ্ছেদ ঘটলেও ২০২১ সালে মেসি প্যারিসে যোগ দিয়ে পুনরায় পুরোনো সতীর্থের সঙ্গে জুটি বাঁধেন। ২০২৩ সালে দুজনেই ফ্রান্স ছাড়েন; মেসি ইন্টার মায়ামিতে এবং নেইমার পাড়ি জমান আল-হিলালে।

মেসি বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। তার জাদুতে মায়ামি ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ এমএলএস কাপ জেতার গৌরব অর্জন করেছে।

অন্যদিকে, চোট কাটিয়ে নেইমার ফিরে এসেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ২০২৫ মৌসুমে ক্লাবটিকে কঠিন সময় পার করে রেলিগেশন (অবনমন) এড়াতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

সান্তোস বর্তমানে ২০২৬ মৌসুমের লিগ লড়াইয়ে থাকলেও প্রথম দুই ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি। চোটের কারণে নেইমার এখনো এই মৌসুমে মাঠে নামতে পারেননি। তবে ভক্তদের জন্য সুখবর হলো, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অ্যাটলেটিকো পারানায়েন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে মাঠে দেখা যেতে পারে।

সাফে আলোড়ন তোলা বাংলাদেশের প্রবাসী ফুটবলার রোনান যেখানে আলাদা

নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ইংল্যান্ড ফুটবল দল যেন এখন হাসপাতাল

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের আকস্মিক মৃত্যু

আদালতের অপেক্ষা না করে সেনেগালের শিরোপা উৎসব

সিঙ্গাপুর ম্যাচের আগে সেট পিস নিয়ে চিন্তায় বাংলাদেশ

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

কোচের লাল কার্ড বিতর্কের পর বাংলাদেশের সমতা

‘ভাগ্যিস ফিনালিসিমা বাতিল হয়েছিল, না হলে আমরা হেরে যেতাম’

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই