হোম > খেলা > ফুটবল

রোনালদোদের হারানো ছাড়া কিছু ভাবতে পারছেন না লুকাকু

ঢাকা: এবারের ইউরোতে স্ট্রাইকারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও রোমেলো লুকাকু। তবে আজ রাতে একজনকে বিদায় বলতে হবে। শেষ ষোলোর চতুর্থ ম্যাচে রাত একটায় যে মুখোমুখি লুকাকুর বেলজিয়াম আর রোনালদোর পর্তুগাল। ম্যাচের আগে লুকাকু জানিয়েছেন, রোনালদোদের বিপক্ষে দলের জয় আর শিরোপা ছাড়া কিছু ভাবতে পারছেন না তিনি। 

বেলজিয়ামের এই দলটা তাদের ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে খেলে যাচ্ছে লম্বা সময় ধরে। তবে এখনো কোনো শিরোপা জিততে পারেনি দলটি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গিয়ে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লুকাকুদের। এবার তাই যেকোনো মূল্যে শিরোপা জিততে চান এই বেলজিয়াম তারকা। আজ ম্যাচের আগে লুকাকু বলেছেন, ‘ফ্রান্সের বিপক্ষে হার নিয়ে আমরা এখনো হতাশ। তবে আমরা সামনে তাকাতে চাই। এবারও আমরা শিরোপা ছাড়া কিছুই ভাবছি না।’ 

গ্রুপপর্বের তিন ম্যাচে ৩ গোল করেছেন লুকাকু। গ্রুপপর্বের সমান ম্যাচে ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। দুজনেই দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। ৯৬ ম্যাচে ৬৩ গোল করেছেন লুকাকু। পর্তুগালের জার্সি গায়ে ১৭৮ ম্যাচে ১০৯ গোল করেছেন রোনালদো। রোনালদোকে দেখে অনুপ্রাণিত হন জানিয়ে লুকাকু বলেছেন, ‘এই বয়সেও তার মধ্যে গোলের জন্য যে ক্ষুধা দেখি, এটা আমাকে মুগ্ধ করে।’ 

রাশিয়া বিশ্বকাপে ৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লুকাকু। এবার সেটা ছাড়িয়ে যেতে পারবেন কি না এমন প্রশ্নে কিছুটা বিরক্তিই ঝাড়লেন লুকাকু, ‘ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আপাতত ভাবছি না। শিরোপা জিততে এসেছি, সেটা জিততে পারলেই খুশি।’ 

‘মেসির বিদায় স্মরণীয় করতে আমরা প্রয়োজনে জীবনও দেব’

ফাইনালের আগেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার, কিন্তু কবে

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচের বিশেষ বার্তা

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

বিশ্বকাপে আতঙ্কে দিন কাটছে মেক্সিকোর যেসব এলাকার ফুটবলপ্রেমীদের

বড় স্বপ্ন দেখছে মরক্কো

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

হারের পর সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান কোচ