হোম > খেলা > ফুটবল

নেপালে ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে

অনূর্ধ্ব-১৬ নারী সাফে জয়রথ ছুটছে বাংলাদেশের। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের মেয়েরা আজ হারিয়েছে ভারতকে। টুর্নামেন্টে ২ ম্যাচে ১৪ গোল দেওয়া বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি।

পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে পরশু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ভুটানের বিপক্ষে ১২-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। বাংলাদেশ আজ পেয়েছে ২-০ গোলের জয়।

আজ পোখারায় বাংলাদেশের বিপক্ষে ৫ মিনিটেই এগিয়ে যেতে পারত ভারত। থ্রু বল থেকে গোল প্রায় করেই ফেলেফিলেন প্রীতিকা বর্মণ। বাংলাদেশের গোলরক্ষক মোসাম্মৎ ইয়ারজান বেগম তৎক্ষণাৎ ঝাঁপ দিয়ে গোল প্রতিহত করেছেন। ৬ মিনিটে পার্ল ফার্নান্দেজ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

ধীরে ধীরে বাংলাদেশ গুছিয়ে উঠতে শুরু করে। ২৯ মিনিটে বাংলাদেশ পায় প্রথম গোল। মামনি চাকমার ফ্রি কিকে হতচকিত হয়ে পড়েন ভারতীয় গোলরক্ষক মুন্নি। তাঁর হাত ফসকে বল বের হয়ে গেলে অর্পিতা বিশ্বাস অর্পিতা বাংলাদেশকে লিড এনে দিয়েছেন।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে জোড়া পরিবর্তন আনে বাংলাদেশ। ৩৭ মিনিটে মামনি চাকমার পরিবর্তে নামানো হয় শান্তি মার্দিকে। সে সময় ক্রানুচিং মারমার পরিবর্তে নামেন মোসাম্মৎ বন্যা খাতুন। ৪০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোল এনে দেন আলপি আক্তার।

বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম আজ যেন ‘চীনের মহাপ্রাচীর’ বনে গিয়েছিলেন।প্রথমার্ধে

২-০ গোলে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয়ার্ধেও গোল করতে পারেনি বাংলাদেশের রক্ষণ জমাটের কারণে। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ৩।

নারী সাফে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে এখন পর্যন্ত ছয় টুর্নামেন্টের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে বাংলাদেশ-ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। গত বছর ঢাকায় নারী সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলেও শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের লক্ষ্যে নামা বাংলাদেশ ১২-০ গোলে জিতে অনেকটাই এগিয়ে গেছে। ৪ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। চার দলের টুর্নামেন্টের সেরা দুই দল ফাইনাল খেলবে ৬ ফেব্রুয়ারি।

জিতলেও বাজে ভুলে বিরক্ত বার্সা কোচ

ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের ১২ গোল

তারকা ফুটবলারের বাসায় চুরির ঘটনা খতিয়ে দেখবে ম্যানচেস্টার সিটি

ফিলিস্তিন ইস্যুতে গার্দিওলার ক্ষোভ, ছিলেন না ম্যানসিটির সংবাদ সম্মেলনে

খেলোয়াড় খুঁজে বের করাই লক্ষ্য বাংলাদেশ কোচের

তবে কি ফুটবলে ক্যারিয়ার শেষ সাবিনাদের

প্লে-অফেও সেই বেনফিকাকেই পেল রিয়াল

দেশের জন্যই শিরোপা উৎসর্গ সাবিনাদের

‘সাবিনাদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রেরণা জুগিয়েছেন তারেক রহমান’

ছাদখোলা বাসেই উদ্‌যাপন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের