হোম > খেলা > ফুটবল

দলের সঙ্গে প্রথমবার অনুশীলনে মেসি

ক্রীড়া ডেস্ক    

দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন লিওনেল মেসি। ছবি: এএফএ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এরই মধ্যে মার্কিন মুলুকে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। সেই দলের প্রাণভোমরা লিওনেল মেসির কী অবস্থা—সেই প্রশ্ন কোটি কোটি ফুটবলপ্রেমীর। বিশ্বকাপের আগে তাঁর চোট নিয়ে রয়েছে দুশ্চিন্তা। অবশেষে তাঁকে নিয়ে মিলেছে সুখবর।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ছবি দেখার পর মেসিকে নিয়ে আশ্বস্ত হয়েছেন ফুটবলপ্রেমীরা। ছবিতে দেখা যায়, রিদুসিদো নামে ছোট পরিসরের অনুশীলন খেলায় প্রতিপক্ষদের মাঝে ঘেরা অবস্থায় সঠিক মুহূর্তে কীভাবে বল ছাড়তে হয়, সেই কাজটা করছেন। এ ছাড়া, গতকাল কম্পাস মিনারেলস সেন্টারে তাঁকে ‘রন্ডো’ অনুশীলনে অংশ নিতে দেখা গেছে। এই অনুশীলনের সময় ফুটবলারদের মধ্যে সাধারণত হাসি-ঠাট্টা ও খুনসুটি চলে।

বিশ্বকাপের আগে এবারই যে মেসি প্রথম অনুশীলন করেছেন, তা নয়। গত পরশু দলের অন্যদের চেয়ে কয়েক মিনিট পরে মাঠে আসেন এবং আলাদাভাবে ব্যক্তিগত অনুশীলন করেন। সেখানে তাঁকে বেশ ভালো অবস্থায় দেখা যায়। তিনি গতি পরিবর্তন, দিক বদল এবং বল নিয়ন্ত্রণের অনুশীলনও করেছেন। তবে দলের সঙ্গে এবারই প্রথম অনুশীলন করেছেন।

মেসি যা কিছু করেছেন, সবই তার ধাপে ধাপে সুস্থ হয়ে ওঠার পরিকল্পনার অংশ। তবুও এটি একটি গুরুত্বপূর্ণ খবর, কারণ আগামী ১৬ জুন মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অভিষেক ম্যাচ সামনে রয়েছে। মনে রাখতে হবে, ২৪ মে এমএলএসে ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে তিনি ব্যথা অনুভব করায় বদলি হওয়ার অনুরোধ করেছিলেন।

বিশ্বকাপের আগমুহূর্তে চোটে পড়ায় অনেক ফুটবলারের টুর্নামেন্টই শেষ হয়ে যায়। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ সময় যখন ঘনিয়ে আসছে, তখন খেলোয়াড়দের সাবধানে রাখার জন্য সম্ভাব্য সব কিছুই করা হচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বিবৃতিতে এফএ বলেছে, ‘যেসব খেলোয়াড় হালকা চোট ও শারীরিক সমস্যায় ভুগছেন, তারা নির্ধারিত চিকিৎসা-পরিকল্পনা অনুযায়ী সন্তোষজনকভাবে উন্নতি করছেন।’

বিবৃতিতে মেসি বা অন্য কোনো ফুটবলারের নাম উল্লেখ করা হয়নি। এই তালিকায় রয়েছেন লিয়ান্দ্রো পারেদেস (সামান্য মাংসপেশির টান), গনসালো মন্তিয়েল (মাংসপেশির ছিঁড়ে যাওয়া), নিকোলাস পাস (হাঁটুতে আঘাত), নাহুয়েল মোলিনা (মাংসপেশির ছিঁড়ে যাওয়া) এবং এমিলিয়ানো মার্তিনেস (আঙুলের ভাঙন)।

আজ আর্জেন্টিনা কানসাস সিটিতে লাঞ্চ করবে এবং পরে দুই ঘণ্টার ফ্লাইটে সেখান থেকে কলেজ স্টেশনে যাবে। মার্কিন মুলুকে প্রথম সংবাদ সম্মেলন করবেন কোচ লিওনেল স্কালোনি। দলটি এলিস পার্কে করবে অনুশীলন।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।

আর্জেন্টিনার ২০২৬ ফুটবল বিশ্বকাপের দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুইয়ি, হুয়ান মুসসো

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাউয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, এনসো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, জিওভানি লো সেলসো, ভালেনতিন বার্কো

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাস, তিয়াগো আলমাদা, নিকোলাস গনসালেস, জিউলিয়ানো সিমিওনে, লাউতারো মার্তিনেস, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস

বিশ্বকাপ প্রস্তুতিতে ভোগান্তি পোহাচ্ছে জাপান

বিশ্বকাপে ‘অভিশাপের’ মুখে আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বদলে যাচ্ছে ব্রাজিলের ছক

বিশ্বকাপে যাওয়ার আগে কেন ‘ভাইকিং যোদ্ধা’ হয়ে উঠলেন হালান্ডরা

হন্ডুরাস ম্যাচে আর্জেন্টিনার সামনে নতুন পরীক্ষা

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা

বাংলাদেশে হামজার জনপ্রিয়তা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি তাঁর বাবা

বাংলাদেশের ফুটবল ভক্তদের সুখবর, বিশ্বকাপ দেখাবে যে তিন টিভি

‘এই হার বিশ্বকাপে ফ্রান্সের জন্য বড় সতর্কবার্তা’

ইরাওলা এখন লিভারপুলের নতুন কোচ