হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রে দিবালাকে পাচ্ছে না আর্জেন্টিনা 

যুক্তরাষ্ট্রে আগামী জুনে কোপা আমেরিকা। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনা এ মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে। তবে ম্যাচ দুটিতে পাওলো দিবালাকে পাচ্ছে না লা আলবিসেলেস্তেরা। ঊরুর চোটে পড়েছেন রোমা ফরোয়ার্ড। আজ এমনটাই জানায় তাঁর ক্লাব। 

এক বিবৃতিতে রোমা জানিয়েছে, গত শুক্রবার অনুশীলনের সময় দিবালা ডান ঊরুতে ছোট একটা চোট পেয়েছেন। যা তাঁকে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। 

 ২৩ মার্চ এল সালভাদরের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪ দিন পর লস অ্যাঞ্জেলসে খেলবে কোস্টারিকার বিপক্ষে। 

চোটের কারণে দিবালাকে পাচ্ছে না রোমাও। আগামীকাল সিরি আয় নিজেদের মাঠে সাসৌলোর মুখোমুখি হবে রোমান গ্ল্যাডিয়েটররা। ম্যাচটিতে দর্শক হয়ে থাকতে হবে ৩০ বছর বয়সী তারকাকে। 

এ মৌসুমে লিগে ২৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রোমা। এ স্থানে থাকলে তাদের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না। জায়গা হবে ইউরোপা লিগে।

বাংলাদেশের কোচ হতে প্রাথমিক তালিকায় আছেন ব্রাজিল-আর্জেন্টিনার কোচও

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

চোট নিয়েই প্রেমে মজেছেন এমবাপ্পে

নিজেদের কাজ সেরে রিয়ালের দিকে তাকিয়ে বার্সা

মেক্সিকোর বৃত্ত ভাঙার লড়াই

বিশ্বকাপে খেলা নিয়ে ফিফার সঙ্গে আলোচনায় বসবে ইরান

বিদায়ী ম্যাচটা এভাবেই স্মরণীয় হয়ে থাকল মামুনুলের

ফিফা কংগ্রেসেও ইসরায়েল-ফিলিস্তিন ‘যুদ্ধ’, ক্ষোভ ফিলিস্তিনি কর্মকর্তার

জটিলতার পরও ইরানের বিশ্বকাপ ইস্যুতে খুশির খবর দিলেন ফিফা সভাপতি

রূপকথার রেশ টানতে পারবে তো স্কটিশরা