হোম > খেলা > ফুটবল

টাকা খরচের ভোটে মেসিকে টপকে সবার ওপরে রোনালদো

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসিকে এবার হারিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ তো আজকের নয়। যখন মেসি বার্সেলোনা এবং রোনালদো রিয়াল মাদ্রিদে খেলতেন, তখন থেকেই দুই ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে জমে ওঠে লড়াই। মাঠের পারফরম্যান্সেও কখনো মেসি, কখনোবা রোনালদো এগিয়ে যান। এবার আর্জেন্টাইন তারকাকে এমন এক রেকর্ডে পেছনে ফেললেন রোনালদো, সেখানে টাকা খরচ করে ভক্ত-সমর্থকেরা ভোট দিয়েছেন।

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছর উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ নামে নতুন এই পুরস্কারের আয়োজন করা হয়। সংক্ষেপে এই পুরস্কারের নাম বোট। ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে কোন মৌসুম সেরা, সেটা ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়। তবে এই পুরস্কার জয়ের ক্ষেত্রে দেওয়া হবে না কোনো ট্রফি।

১ অক্টোবর থেকে ভোট চালু করা হয়েছিল। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো খরচ করতে হয়েছে ভক্ত-সমর্থকদের। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩৮ টাকা। পরশু রাতে ভোট শেষে মেসিকে টপকে বোট পুরস্কার জিতলেন রোনালদো। ২০০৮ সালে রোনালদোর ব্যালন ডি’অর এবার বোট পুরস্কার জিতেছে।

অন্তত দুইবারের ব্যালন ডি’অর জয়ীদের নিয়ে বোট পুরস্কারের আয়োজন করা হয়েছিল। ভোটে দ্বিতীয় হয়েছে মেসির ২০১২ ব্যালন ডি’অর। তালিকায় প্রথম ১২টি ব্যালন ডি’অরের পুরস্কার মেসি–রোনালদোর দখলে। ২০০২ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর ব্যালন ডি’অর বোটে ১৩তম স্থান পেয়েছে।

২৬ অক্টোবর লন্ডনে উৎসবমুখর পরিবেশে হ্যারি কেইন প্রথমবারের মতো জেতেন ব্যালন ডি’অর পুরস্কার। সব মিলিয়ে ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে কেইন জেতেন ব্যালন ডি’অর। এর আগে ইংলিশদের হয়ে এই পুরস্কার জিতেছিলেন স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান এবং ওয়েন। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন পর্তুগালের রোনালদো। ব্রাজিলিয়ান রোনালদো দুইবার জেতেন ব্যালন ডি’অর।

কোনোমতে বাঁচলেন মেসিরা

বিশ্বজয়ী কোচ স্কালোনির মায়ের মৃত্যুতে আর্জেন্টিনায় শোক

বিশ্বকাপের সময় ইনজেকশন নিয়ে খেলেছিলাম, দাবি আর্জেন্টিনার অধিনায়কের

‘বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে আজেবাজে খবর ছড়ানো হয়েছে’

৬৬ বছরে যা হয়নি, গত রাতে ঘটল এমন অঘটন

এমবাপ্পের ‘রসিকতায়’ খেপেছে চীন, খেলা সম্প্রচার বন্ধ

সাফের টিকিট পাবেন কোথায়, দাম কত

মেসির সঙ্গে এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগে কতবার ঘটেছিল

ব্যালন ডি’অর জিতে হ্যারি কেইনের বিশেষ বার্তা

মেসি কেন যাননি ব্যালন ডি’অরে