হোম > খেলা > ফুটবল

শেষ মুহূর্তের ম্যাজিকে জিতল ব্রাজিল, ৫-০ গোলের জয় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক    

ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারাল ব্রাজিল। ছবি: সংগৃহীত

কোনটা ছেড়ে কোনটা দেখবেন—আজ ভোরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার খেলা তো চলছিল একই সময়ে। জয় পেয়েছে দুই দলই। যার মধ্যে আর্জেন্টিনা পেয়েছে ৫-০ গোলের বিশাল জয়।

১০ জনের ফ্রান্সের বিপক্ষে গত ২৬ মার্চ জিততে পারেনি ব্রাজিল। সেই ম্যাচ ফরাসিরা জেতে ২-১ গোলে। আজ ব্রাজিল শেষ মুহূর্তের ম্যাজিকে হারাল ক্রোয়েশিয়াকে। আর আর্জেন্টিনার বিশাল জয় এসেছে জাম্বিয়ার বিপক্ষে।

১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। অরল্যান্ডোর ক্যাম্পিং স্টেডিয়ামে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটাই ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। শেষ ৫ মিনিটের দুই গোলে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

ফ্রান্সের বিপক্ষে হারের পর আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে একাদশে ছয় পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে গোলের দেখা পায় ব্রাজিল। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করেন দানিলো।

৮৪ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লাভরো মেজর। ১-১ গোলে সমতায় হওয়ার পর শুরু ব্রাজিলের ম্যাজিক। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন স্ট্রাইকার ইগর থিয়োগো। যোগ করা সময়ে আরও এক গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে এনদ্রিকের অ্যাসিস্টে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে না থাকলেও লিওনেল মেসি খেলেছিলেন বদলি হিসেবে। সেই ম্যাচের পর কথা রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি আজ খেলেছেন পুরোটা সময়। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ২-০ গোলে। যেখানে ৪ ও ৪৩ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেজ ও মেসি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই ব্যবধান তিনগুণ করে ফেলে আর্জেন্টিনা। ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। আলবিসেলেস্তেরা তাদের চতুর্থ গোল পেয়েছে উপহার। ৬৮ মিনিটে জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা করেন আত্মঘাতী গোল। আর জাম্বিয়ার জালে কফিনের শেষ পেরেক ঠুকে দেন ভ্যালেন্তিনো বারকো। নির্ধারিত সময় পেরোনোর ৪ মিনিট পর লক্ষ্যভেদ করেন ভ্যালেন্তিন বারকো।

সেই ইতালি কোথায় হারাল

নেপালের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই

আজ আরও এক ইতিহাসের সামনে বাংলাদেশের মেয়েরা

কোনো আফসোস নেই হামজার

টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে না পারার ব্যর্থতায় কাঁদছে ইতালি

কোস্টারিকাকে বিধ্বস্ত করে বিশ্বকাপের আগে ইরানের বার্তা

তবু কাবরেরা থাকতে চান বাংলাদেশে

‘ফুটবলে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আরও ২০-৩০ ধাপ এগোবে’

সিঙ্গাপুরের বিপক্ষে লড়েও পারল না বাংলাদেশ

এবার বিচারের মুখোমুখি আর্জেন্টিনার ফুটবলপ্রধানসহ পাঁচ কর্মকর্তা