হোম > খেলা > ফুটবল

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নারী ফুটসালে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। ছবি: সাফ

ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।

থাইল্যান্ডের ইনডোর স্টেডিয়াম হুয়ামার্কে ম্যাচের প্রথমার্ধেই দুবার জাল কাঁপান সাবিনা। এক বছরের বেশি সময় পর ফুটসালের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিজ্ঞ এই ফুটবলার। ম্যাচের ৮ মিনিটে কৃষ্ণা রানী সরকারের সঙ্গে দেওয়া-নেওয়া করে ভারতীয় গোলরক্ষককে বোকা বানান তিনি।

বিরতির আগে সাবিনাই দ্বিগুণ করেন ব্যবধান। এবারও পাসটি আসে কৃষ্ণার কাছ থেকে। বিরতির পর ব্যবধান ৩-০ হয় মাতসুশিমা সুমাইয়ার গোলে। পাল্টা আক্রমণে নিজেদের রক্ষণ থেকে পাস ছুড়ে দেন মাসুরা পারভীন। সেই পাস পেয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান সুমাইয়া।

শেষ দিকে দারুণ দৃঢ়তা দেখান বাংলাদেশের গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি। ভারতের একের পর এক আক্রমণ বেশ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন তিনি। ভারতের হয়ে আরিয়া মোরে অবশ্য একটি গোল শোধ করেন।

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

সেমিফাইনাল থেকে বিদায় নিয়েও গর্ব হচ্ছে বার্সা কোচের

দুবাইয়ে বাংকার বানিয়ে আশ্রয় নিয়েছেন ইংলিশ ফুটবলার

‘এটাই হতো আমার জীবনের সেরা গোল’, ঋতুপর্ণার আফসোস

ইরান কি যুক্তরাষ্ট্রে যাবে

বান্ধবী আর বিমান নিয়ে সৌদি আরব থেকে রোনালদোর পালানোর গুঞ্জন

‘আমরা এখানে বলির পাঁঠা হতে আসিনি’, চীনকে চমকে দিয়ে বাংলাদেশ কোচ

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি

এশিয়ান কাপ খেলতে গিয়ে বিপাকে ভারত

হেরেও চ্যাম্পিয়ন চীনের কুর্নিশ পেল বাংলাদেশ