হোম > খেলা > ফুটবল

সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে পেতে আশাবাদী কোচ কাবরেরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে পেতে আশাবাদী কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে

হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে আছেন হামজা চৌধুরী। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না যথেষ্ট সংশয় আছে। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য আশাবাদী তাঁকে (হামজা) পাওয়ার ব্যাপারে।

আজ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ইফতার অনুষ্ঠানে আসেন কাবরেরা। লম্বা ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন গত ১৭ ফেব্রুয়ারি। আপাতত কোনো কাজ নেই তাঁর। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১৫ মার্চ।

হামজার ব্যাপারে আজ সাংবাদিকদের কাবরেরা বলেন, ‘আশা করি (পাওয়া যাবে)। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমাদের জানা মতে পরিকল্পনা হলো মার্চের মাঝামাঝি সময়ে তার ফেরার কথা। সেই অনুযায়ী আমরা ঠিক করব সে কবে ক্যাম্পে যোগ দেবে। সবকিছু ঠিক থাকলে সে ইতিবাচক আছে এবং আমরাও আশাবাদী যে অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।’

লেস্টার সিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন কাবরেরা, ‘আমরা যোগাযোগ রাখছি। আমি ওর সঙ্গে এবং লেস্টার সিটির চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ রাখছি। আমরা ইতিবাচক। আশা করি ওর সেরে ওঠা খুব ভালোভাবেই হবে।’

কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোমকে পাওয়ার ব্যাপারে অবশ্য অনিশ্চয়তা নেই। বাংলাদেশ কোচ বলেন, ‘গত পরশু ওর সঙ্গে কথা বলছিলাম। সে দ্রুত সম্ভব ক্যাম্পে যোগ দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি আমরা তাকে ঢাকা থেকেই ক্যাম্পে পাওয়ার চেষ্টা করব। তার সবকিছু ঠিকঠাক আছে।’

সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভিয়েতনামকে পেয়ে কাবরেরা বেশ খুশি, ‘এ বছর আমি যে পরিকল্পনা জমা দিয়েছি, তার অন্যতম পয়েন্ট ছিল এটি। আমার প্রস্তাব ছিল এ বছর দল যেন র‍্যাঙ্কিংয়ের উঁচু দলগুলোর মুখোমুখি হয়, যাতে বছরের শেষে সাফের জন্য সেরা প্রস্তুতি নেওয়া যায় আমি বিশ্বাস করি ভিয়েতনাম আমাদের জন্য ভালো প্রতিপক্ষ এবং ভালো চ্যালেঞ্জ হবে।’

সিঙ্গাপুরের ম্যাচের পরপরই কাবরেরার সঙ্গে চুক্তি শেষ হবে বাফুফের। কাবরেরা বললেন বাফুফের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে তাঁর কোনো আলাপ হয়নি, ‘এই সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি। আমার মনে হয় এ বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। চুক্তির আরও দুই মাস বাকি আছে এবং আমার কাছে সামনে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপর এ নিয়ে কথা বলব, তাড়াহুড়োর প্রয়োজন নেই।’

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা