হোম > খেলা > ফুটবল

বিকিনি ডিজাইন করে আলোচনায় মেসির বোন

বাঁ পায়ের জাদুতে ভাই লিওনেল মেসি বিখ্যাত সেই কবে থেকেই। বিখ্যাত ভাইয়ের বোন হয়ে মারিয়া সোল মেসিই-বা ‘অখ্যাত’ থাকবেন কেন। তবে ভাইয়ের পরিচয়ে নয়, নিজ পরিচয়েই আলোচনায় মারিয়া।

আর্জেন্টিনায় বিকিনি ডিজাইনের নতুন প্রকল্প হাতে নিয়েছেন মারিয়া। সেই প্রকল্পের নাম ‘শাইন অ্যান্ড লাভ’। রোজারিও ছাড়াও আর্জেন্টিনার অন্যান্য জায়গায় মারিয়ার ডিজাইন করা বিকিনি পাওয়া যাবে।

‘বিকিনিস রিও’র’ সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ডিজাইনের বিকিনি তৈরি করবেন মারিয়া। মারিয়ার প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ‘বিকিনিস রিও’। ইনস্টাগ্রামে এক পোস্টে তারা লিখেছে, ‘সপ্তাহটি শেষ হচ্ছে দারুণ একটি খবর দিয়ে। মারিয়াকে উদ্ধৃত করে তারা আরও লিখেছে, ‘খুবই খুশি যে আমাদের সংগ্রহগুলো দারুণ এক ডিজাইনার দিয়ে তৈরি করতে পেরেছি। সুন্দর মানুষ (মারিয়া)।’

তবে এই প্রকল্প ফ্যাশন ডিজাইন বিশ্বে মারিয়ার প্রথম কাজ নয়। ২০১৯ সালে এ রকম আরও একটি প্রকল্পে কাজ করেছিলেন তিনি। মেসি তাঁর বোনের এই জগৎকে সমর্থন দিয়ে গেছেন শুরু থেকে। লিগ ওয়ানের শীতকালীন ছুটিতে রোজারিও শহরে বোনের কার্যক্রম ঘুরে দেখেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা