হোম > খেলা > ফুটবল

ভারতকে হারিয়ে শুভসূচনা করতে পারবে কি বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কদিন আগে থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ভুটানের কাছে হেরে বাড়ি ফিরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার সেই মাঠে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ। আজ যাত্রাতেই ফয়সালদের দিতে হবে ভারত-পরীক্ষা। 

গতবার ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। যদিও সেটি ছিল অনূর্ধ্ব-১৬ সাফ। এবার ভিন্ন প্রতিযোগিতায় হলেও গত আসরের বেশির ভাগ খেলোয়াড়ই থাকছে এই লড়াইয়ে। 

ধারেভারে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। তা ছাড়া ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া একটু কঠিন হবে সাইফুল বারী টিটুর শিষ্যদের। ভারত আবার থিম্পুর উচ্চতা মাথায় রেখে তাদের নিজ দেশের পাহাড়ি এলাকায় ক্যাম্প করেছে, যেটা দেশটির জন্য ইতিবাচক। তবে বাংলাদেশের দলনেতা নাজমুল হুদা ফয়সালের কণ্ঠে কঠিনকে জয় করার প্রত্যয়, ‘ভারত শক্তিশালী প্রতিপক্ষ। শুরুতেই আমরা তাদের পেলাম। হয়তো ম্যাচটা জেতা সহজ হবে না। তবে আমাদের চেষ্টা থাকবে জয় দিয়েই আসর শুরু করার।’ 

স্বপ্ন থেকে উৎসব: বিশ্বকাপে পাল্টে যাওয়া কেপ ভার্দের গল্প

আর্জেন্টিনাকে আটকাতে কেপ ভার্দের কৌশল কী

‘আমি ব্রাজিলিয়ানদের অনেক ভালোবাসি’

ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল নিয়ে ফিফার ব্যাখ্যা

পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার গোল বাতিলের কারণ কী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়ার অধিনায়ক

বিশ্বকাপ ব্যর্থতায় জার্মান কোচের পদত্যাগ

‘মদরিচের বিশ্বকাপ থেকে এভাবে বিদায় হওয়ায় খারাপ লাগছে’

স্কালোনির ‘সেঞ্চুরি’র অপেক্ষায় মায়ামি

আলজেরিয়াকে হারিয়ে ৭২ বছরের অভিশাপ কাটল সুইজারল্যান্ডের