হোম > খেলা > ফুটবল

মেসির ভাইয়ের ক্লাবের কোচের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক    

পদত্যাগ করেছেন লিওনেস দে রোজারিও এফসি ক্লাবের প্রধান কোচ ফ্রাঙ্কো ফেরলাজ্জো। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির পারিবারিক ক্লাব কোচশূন্য হয়ে পড়েছে। রোজারিওতে অবস্থিত সেই ক্লাবের কোচ হঠাৎই পদত্যাগ করেছেন। তাঁর ভাই মাতিয়াস মেসি পরিচালিত ক্লাবটি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।

এ বছরের জানুয়ারিতে লিওনেস দে রোজারিও এফসির কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফ্রাঙ্কো ফেরলাজ্জো। আর্জেন্টিনার প্রিমেরা সি বিভাগের ক্লাবটি গত রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফেরলাজ্জোর পদত্যাগের খবর। তাতে করে পেশাদার ফুটবলে ক্লাবটির প্রথম যাত্রার সঙ্গে যুক্ত এক অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছে মেসির পারিবারিক ক্লাব। কোচ এবং তাঁর কোচিং স্টাফের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিওনেস দে রোজারিও ক্লাবটি ইনস্টাগ্রামে লিখেছে, ‘জাতীয় পর্যায়ে ইতিহাসের প্রথম অধ্যায় রচনায় তাঁদের অঙ্গীকার, নিষ্ঠা ও পেশাদারত্ব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর এবং তাঁর কোচিং স্টাফের ভবিষ্যৎ সফলতা কামনা করছি।’

লিওনেস দে রোজারিও ক্লাবটি পরিচালনা করেন মেসির ভাই মাতিয়াস মেসি। লিওনেস দে রোজারিও এফসি এ বছর আঞ্চলিক প্রতিযোগিতা থেকে উঠে এসে প্রথমবারের মতো প্রিমেরা সি-তে খেলছে। বর্তমানে দলটি জোন বি-তে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে থাকা লুহানের চেয়ে মেসির পারিবারিক ক্লাব ১১ পয়েন্ট পিছিয়ে।

২১ ম্যাচ খেলে এখন পর্যন্ত লিওনেস দে রোজারিও এফসি জিতেছে ৭ ম্যাচ। ড্র করেছে ৯ ম্যাচ ও হেরেছে ৫ ম্যাচ। তবে গত ৬ ম্যাচে ক্লাবটি কোনো জয় পায়নি। কয়েক সপ্তাহ আগে লিওনেল মেসি প্রথমবারের মতো আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে নিজের পারিবারিক ক্লাবের একটি ম্যাচ দেখতে এসেছিলেন।

লিওনেস দে রোজারিও এফসির অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলেহান্দ্রো ওহেদা। ১০ আগস্ট মুনিসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে তিনি তাঁর দায়িত্ব শুরু করবেন। ওহেদা এর আগে নিউয়েলস ওল্ড বয়েজের যুব একাডেমিতে প্রশিক্ষক ও কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে লিওনেসের অনূর্ধ্ব-৬ (ষষ্ঠ বিভাগ) দলের কোচ।

ডাকাতের হামলায় প্রাণ হারালেন উগান্ডার ফুটবলার

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইনফান্তিনো

রেকর্ড গড়েই ছন্দে ফিরলেন মেসি

অস্ত্রোপচারের পর আর্জেন্টিনার ফুটবলারের আবেগঘন বার্তা

এক মৌসুমেই রেকর্ড ৯ নতুন কোচ

মেজাজ হারিয়ে গালি শুনলেন নেইমার

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য মেসির কোটি টাকার অনুদান

চাপের মুখে জরুরি বৈঠক ডাকলেন ফিফা সভাপতি

নিজেদের চেনা কোচের ওপরই ভরসা রাখল আইভোরি কোস্ট

ইনফান্তিনোর পরিকল্পনা জানতেন না ওয়েঙ্গারও