হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক সদস্যের দলে আছেন কারা

ক্রীড়া ডেস্ক    

২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

ঠিক এক মাস পরই শুরু হবে বিশ্বকাপ। আর্জেন্টিনার জন্য চাপটা এবার আরও বেশি। তারা এবার নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে আজ দল দিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা চূড়ান্ত দল না দিলেও ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এই দলটির কথা জানিয়েছেে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। যদিও এটা একটা প্রাথমিক দল এবং বেশির ভাগ ফুটবলারই বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকবেন না। তবে এই তালিকায় বেশ কিছু চমক রয়েছে। পালমেইরাসে খেলা দুই ফুটবলার হোসে মানুয়াল লোপেজ ও অগাস্টিন হিয়াই ৫৫ সদস্যের প্রাথমিক দলে আছেন। যাঁর মধ্যে কিয়াইয়ের আন্তর্জাতিক ফুটবলে খেলার অভিজ্ঞতা থাকলেও লোপেজ আর্জেন্টিনার জার্সিতে খেলেননি।

রক্ষণভাগে লাওতারো দি লোল্লো ও জায়েদ রোমেরোর মতো চমক আছেন। লোল্লো বোকা জুনিয়র্সের একাদশে নিয়মিত খেলছেন। হুরাকানের বিপক্ষে দুটি পেনাল্টি দিয়েছিলেন তিনি। আর জায়েদ রোমেরো খেলেন হেতাফের হয়ে। কেভিন ম্যাক অ্যালিস্টার, নিকোলাস কাপালদোর মতো চমকও আছেন প্রাথমিক সদস্যের দলে।

ছয় গোলরক্ষকের মধ্যে আছেন সান্তিয়াগো বেলত্রান, এমিলিয়িানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস। যাঁদের মধ্যে রিভারপ্লেটের যুব দল থেকে উঠে আসা বেলত্রানের আন্তর্জাতিক ফুটবলে খেলেননি।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ৫৫ জনের মধ্যে ২২ ফুটবলার বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল।

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক

  • এমিলিয়ানো মার্তিনেস — অ্যাস্টন ভিলা
  • হেরোনিমো রুয়ি — অলিম্পিক দ্য মার্সেই
  • হুয়ান মুসো — আতলেতিকো দে মাদ্রিদ
  • ওয়াল্তার বেনিতেস — ক্রিস্টাল প্যালেস এফসি
  • ফাকুন্দো কামবেসেস — রেসিং ক্লাব
  • সান্তিয়াগো বেলত্রান — রিভার প্লেট

রক্ষণভাগ

  • অগাস্টিন হিয়াই — পালমেইরাস
  • গনসালো মন্তিয়েল — রিভার প্লেট
  • নাওয়েল মোলিনা — আতলেতিকো দে মাদ্রিদ
  • নিকোলাস কাপালদো — হামবুর্গ এসভি
  • মাক আলিস্তার — ইউনিয়ন সেন্ট-গিলোইস
  • লুকাস মার্তিনেস কুয়ার্তা — রিভার প্লেট
  • মার্কোস সেনেসি — বোর্নমাউথ
  • লিসান্দ্রো মার্তিনেস — ম্যানচেস্টার ইউনাইটেড
  • নিকোলাস ওতামেন্দি — এসএল বেনফিকা
  • হের্মান পেসেলা — রিভার প্লেট
  • লিওনার্দো বালের্দি — অলিম্পিক দ্য মার্সেই
  • ক্রিস্তিয়ান রোমেরো — টটেনহ্যাম হটস্পার
  • লাউতারো দি ললো — বোকা জুনিয়র্স
  • জায়েদ রোমেরো — গেতাফে সিএফ
  • ফাকুন্দো মেদিনা — অলিম্পিক দ্য মার্সেই
  • মার্কোস আকুনিয়া — রিভার প্লেট
  • নিকোলাস তালিয়াফিকো — অলিম্পিক দ্য লিওঁ
  • গাব্রিয়েল রোহাস — রেসিং ক্লাব

মাঝমাঠ

  • মাক্সিমো পেরোনে — কোমো ১৯০৭
  • লেয়ান্দ্রো পারেদেস — বোকা জুনিয়র্স
  • গুইদো রদ্রিগেস — ভ্যালেন্সিয়া সিএফ
  • আনিবাল মোরেনো — রিভার প্লেট
  • মিল্টন দেলগাদো — বোকা জুনিয়র্স
  • আলান ভারেলা — এফসি পোর্তো
  • এসেকিয়েল ফের্নান্দেস — বায়ার লেভারকুসেন
  • রদ্রিগো দে পল — ইন্টার মায়ামি
  • এসেকিয়েল পালাসিওস — বায়ার লেভারকুসেন
  • এনসো ফের্নান্দেস — চেলসি
  • আলেক্সিস মাক আলিস্তার — লিভারপুল
  • হিওভানি লো সেলসো — রিয়াল বেতিস বালোম্পিএ
  • নিকোলাস দোমিঙ্গেস — নটিংহ্যাম ফরেস্ট
  • এমিলিয়ানো বুয়েনদিয়া — অ্যাস্টন ভিলা
  • ভালেনতিন বার্কো — রেসিং ক্লাব দ্য স্ট্রাসবার্গ

আক্রমণভাগ

  • লিওনেল মেসি — ইন্টার মায়ামি
  • নিকোলাস পাজ — কোমো ১৯০৭
  • ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো — রিয়াল মাদ্রিদ
  • থিয়াগো আলমাদা — আতলেতিকো দে মাদ্রিদ
  • তোমাস আরান্দা — বোকা জুনিয়র্স
  • নিকোলাস গোন্সালেস — আতলেতিকো দে মাদ্রিদ
  • আলেহান্দ্রো গারনাচো — চেলসি
  • হিলিয়ানো সিমিওনে — আতলেতিকো দে মাদ্রিদ
  • মাতিয়াস সুলে — এএস রোমা
  • ক্লদিও এচেভেরি — জিরোনা ফুটবল ক্লাব
  • জিয়ানলুকা প্রেস্তিয়ানি — এসএল বেনফিকা
  • সান্তিয়াগো কাস্ত্রো — বোলোনিয়া এফসি
  • লাউতারো মার্তিনেস — ইন্টার মিলান
  • হোসে মানুয়েল লোপেস — পালমেইরাস
  • হুলিয়ান আলভারেস — আতলেতিকো দি মাদ্রিদ
  • মাতেও পেলেগ্রিনো — পারমা ক্যালচো

থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ঋতুপর্ণাদের জয়

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা কি পেয়েই গেলেন নেইমার

বার্সা কোচের আনন্দ-বেদনার দিন

দলগত শক্তিই ভরসা আইভরি কোস্টের

কোচের নাম কবে ঘোষণা করবে বাফুফে

এল ক্লাসিকোতে নেই এমবাপ্পে, বার্সার দরকার এক পয়েন্ট

সমীহ জাগাচ্ছে ইকুয়েডর

মেসি বলেই হয়তো এভাবে রেকর্ড গড়া সম্ভব

জয়ে ফিরল মোহামেডান

বিশ্বকাপ খেলবে ইরান