হোম > খেলা > ফুটবল

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

ক্রীড়া ডেস্ক    

মধ্যপ্রাচ্যের যুদ্ধে চিন্তায় পড়েছে ফিফাও। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে এখন কী হচ্ছে, সেদিকেই এখন পুরো বিশ্বের নজর। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।

২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমায় মুখোমুখি হবে স্পেন-আর্জেন্টিনা। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যথাসময়ে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কার্ডিফে গতকাল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সভা শেষে ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম সাংবাদিকদের বলেন, ‘ইরান সম্পর্কে আপনাদের মতো আমিও ব্যাপারটা জানি। ফিফা বিশ্বজুড়ে অবস্থা পর্যবেক্ষণ করছে। তবে বিস্তারিত কিছু বলার সময় এখনো আসেনি।’

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডার যৌথ আয়োজনে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবার বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করছে ৪৮ দল। যার একটি হচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে সংঘাত যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে চিন্তিত পুরো বিশ্ববাসী। তবে বিশ্বকাপ ফুটবল যথাসময়ে শুরু হবে বলে আশাবাদী গ্রাফস্ট্রম। ফিফা মহাসচিব বলেন, ‘নিরাপদে বিশ্বকাপ আয়োজন করাই আমাদের লক্ষ্য। তিন আয়োজক দেশের (যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা) সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করব। সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছি আমরা। ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত ড্রতে অংশগ্রহণ করেছিল সব দল।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের লজিস্টিকসের সঙ্গে মধ্যপ্রাচ্যে ভ্রমণের বিষয়টি খুব ভালোভাবেই জড়িত। বিশ্বকাপে যুক্ত অনেকেরই ফেরার ফ্লাইট দুবাই-দোহা হয়ে। আইসিসি গতকাল এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, উল্লেখযোগ্যসংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি—এদের মধ্যে খেলোয়াড়, দল ব্যবস্থাপনা, ম্যাচ অফিশিয়াল, সম্প্রচার দল এবং ইভেন্ট স্টাফ অন্তর্ভুক্ত। তাদের অনেকেই টুর্নামেন্ট শেষে নিজ নিজ দেশে ফেরার জন্য উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দরগুলোর ওপর নির্ভরশীল। বিশেষ করে দুবাই একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। সেকারণেই মূলত আইসিসির চিন্তা।

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলায় দুবাইও শিকার হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টেও হামলা চালিয়েছে। এতে ইংল্যান্ড লায়নসের ২৫ জনের বহর আটকা পড়েছে দুবাইয়ে। কারণ, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমিরাতের আকাশপথ বন্ধ করা হয়েছে।

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি

কোচ বিদায়ে ইউনাইটেডের গচ্চা ৬১৫ কোটি টাকা

শেষ ষোলোতে রিয়ালের সামনে ‘পুরোনো দুশমন’

রোনালদো কি নিজের কেনা ক্লাবে খেলতে পারবেন

জিতলেন মেসি, নাচলেন নেইমার