হোম > খেলা > ফুটবল

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ দল

ক্রীড়া ডেস্ক    

অবসর ভেঙে বিশ্বকাপ খেলবেন ম্যানুয়েল নয়্যার। ফাইল ছবি

অবসর ভেঙ্গে জার্মানির বিশ্বকাপ দলে ফিরতে পারেন ম্যানুয়াল নয়্যার—এমন একটা গুঞ্জন ছিল। শেষ মেষ সেটাই সত্যি হয়ে উঠল। ৪০ বছর বয়সী নয়্যারকে রেখেই আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে জার্মানি।

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন নয়্যার। তখন মনে হয়েছিল, জাতীয় দলের জার্সিতে নয়্যার অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে। কিন্তু বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে বদলে যায় দৃশ্যপট। কোচ জুলিয়ান নাগেলসমান অভিজ্ঞতার ওপর আস্থা রেখে আবারও দলে ফিরিয়েছেন অভিজ্ঞ এই গোলরক্ষককে।

আজ ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগলসমান। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে শুধু নয়্যারই থাকছেন এবারের আসরে। তো কেন নয়্যারকে বিশ্বকাপ দলে ফিরিয়ে আনা? এমন প্রশ্নে কোচ নাগেলসমানের উত্তর, ‘মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’

অভিজ্ঞ নয়্যার দলে ফিরলেও জার্মানিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন জশুয়া কিমিখ। ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের সাবেক উইঙ্গার লিরয় সানেও দলে জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালাও। এ ছাড়াও জার্মানির বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছে কাই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান উইভার্টজ এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও বিশ্বকাপে যাচ্ছেন। বায়ার্নের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্লও প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছেন। তবে জায়গা হয়নি নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখের। আর চোটের কারণে আগেই মাঠের বাইরে চলে যান সার্জ নাবরি ও মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

১৪ জুন, হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে চারবারের চ্যাম্পিয়নরা।

জার্মানির বিশ্বকাপ দল

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেক্সান্ডার ন্যুবেল

ডিফেন্ডার: জশুয়া কিমিখ, নিকো শ্লটারবেক, ডেভিড রাউম, জনাথন তাহ, ভালডেমার আন্তন, আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন, মালিক থিয়াও

মিডফিল্ডার: জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ, লেনার্ট কার্ল, অ্যাঞ্জেলো স্টিলার, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎজকা, লেরয় সানে, ফেলিক্স এনমেচা, নাদিয়েম আমিরি, পাসকাল গ্রস

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, জেমি লেভেলিং, নিক ভোল্টেমাডে, ম্যাক্সিমিলিয়ান বেয়ার।

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরও নেইমারকে নিয়ে দুশ্চিন্তা

বিশ্বকাপে কখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই

অভিষেকের আগেই বিশ্বকাপ দলে এই তরুণ

নীরব এমিরেটস থেকে চ্যাম্পিয়নের গর্জন, আর্সেনালের পুনর্জন্মের নায়ক আর্তেতা

ভাঙা আঙুল নিয়েই ইউরোপ জয়, ভিলার নায়ক এমিলিয়ানো মার্তিনেজ

ইবোলা আতঙ্কের মাঝেই বিশ্বকাপ যাত্রা, স্বস্তির খবর পেল ডিআর কঙ্গো

নতুন বাস্তবতায় বেলজিয়াম

বিশ্বকাপ জয়ের প্রাইজমানি নিজে না রেখে কর্মীদের দিয়েছেন মেসি

দোরিয়েলতনের হ্যাটট্রিকে ফেডারেশন কাপ জিতে কিংসের ট্রেবল

নিজেদের ফিরে পাওয়ার লড়াই জার্মানির