হোম > খেলা > ফুটবল

আবারও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কাজী সালাউদ্দিন। ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার ফুটবলে আরও চার বছর কাজী সালাহউদ্দিনের নেতৃত্বই থাকছে। ভুটানের থিম্পুতে আজ অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন বাংলাদেশের সাবেক এই ফুটবলার। ফলে কংগ্রেসের অনুমোদনের মধ্য দিয়ে টানা পঞ্চম মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার পথ সুগম হয়েছে।

কংগ্রেসের অন্যতম আলোচ্য বিষয় ছিল সাফের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন। তবে সভাপতি পদে সালাহউদ্দিন ছাড়া আর কোনো মনোনয়ন জমা না পড়ায় ভোটের প্রয়োজন হয়নি। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্যপদের বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে গণ্য হন।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। দীর্ঘদিন গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সেই বয়সসীমা তুলে দেওয়া হয়। ফলে এবারও সভাপতি পদে থাকতে আর কোনো বাধা ছিল না তাঁর।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকেও বাড়ছে প্রতিনিধিত্ব। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হতে যাচ্ছেন। সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। আর কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

সাফে বাংলাদেশের গ্রুপে কারা, দেখে নিন

মেসির ফেরার অপেক্ষায় ইন্টার মায়ামি

‘এটাই আর্জেন্টিনার সর্বকালের সেরা দল’

স্বাগত জানিয়ে ফিফাকে পরামর্শ দিল এএফসি

ভোজিনিয়ার দলবদল নিয়ে শেষ মুহূর্তে নাটকীয় মোড়

মেসিদের তীব্র সমালোচনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট

তীব্র বিরোধিতার মুখে পিছু হটলেন ফিফা সভাপতি

নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১৬৫ কোটি টাকা জরিমানা

তোপের মুখে পড়েও থেমে নেই ফিফা

আল নাসরকে অপেক্ষায় রেখেছেন রোনালদো