হোম > খেলা > ফুটবল

সেমিফাইনাল থেকে বিদায় নিয়েও গর্ব হচ্ছে বার্সা কোচের

ক্রীড়া ডেস্ক    

শিষ্যদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ফ্লিক। ছবি: সংগৃহীত

কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে অসম্ভবকে সম্ভব করার বার্তা দিয়েছিলেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। তাঁর কথা রাখতে না পারলেও আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয় টুর্নামেন্ট থেকে বার্সার বিদায় ঠেকাতে না পারলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব করছেন ফ্লিক।

বার্সা ফাইনালের পথটা হারিয়েছে প্রথম লেগেই; আতলেতিতোর কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। এরপরও হাল না ছেড়ে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে প্রাণপণ চেষ্টা করে গেছে। মার্ক বারনাল (জোড়া গোল) এবং রাফিনহা (এক গোল) আশা দেখালেও শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করতে পারেনি বার্সা। ৪-৩ গোলে এগিয়ে থেকে দীর্ঘ এক যুগ পর কোপা দেল রের ফাইনালে পা রেখেছে আতলেতিকো।

ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘আমি দুঃখিত, কারণ আমাদের লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো। সেটা অর্জন করতে পারিনি। তবে আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে। আমরা চার-পাঁচটি গোল করার সুযোগ তৈরি করেছি। সামনে যে ম্যাচ ও চ্যালেঞ্জগুলো আসছে, সেগুলোর জন্য এই ইতিবাচক দিকগুলোতেই আমাদের মনোযোগ দিতে হবে।’

দলের লড়াইয়ের মানসিকতা নিয়ে সন্তুষ্ট ফ্লিক। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবকিছু উজাড় করে দিয়েছি— আমি সব সময় এমন কিছুই দেখতে চাই। আমরা শতভাগেরও বেশি দিয়েছি, আর সেটাই দারুণ। আজ সবাই হৃদয় দিয়ে খেলেছে। পারফরম্যান্স ছিল অসাধারণ, কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না। সেটাই আমাদের মেনে নিতে হবে।’

তরুণ খেলোয়াড়দের আলাদা করে প্রশংসা করেন ফ্লিক। বিশেষ করে লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়দের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কুবারসি, জেরার্দ মার্তিন ও মার্ক বার্নালের মতো তরুণদের নিয়ে আমরা লড়াই করেছি, যা আমাকে খুব আনন্দ দেয়। তাদের প্রতিভা সত্যিই অসাধারণ।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন বার্সা কোচ, ‘আমরা কীভাবে খেলতে চাই, সেটা সবাই পরিষ্কারভাবে জানে এবং মাঠে তার প্রতিফলন আমরা দেখেছি। এই ধারাই আমাদের বজায় রাখতে হবে। তবে আগে বিশ্রাম নিতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে, কারণ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে এখনও অনেক পথ বাকি।’

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

দুবাইয়ে বাংকার বানিয়ে আশ্রয় নিয়েছেন ইংলিশ ফুটবলার

‘এটাই হতো আমার জীবনের সেরা গোল’, ঋতুপর্ণার আফসোস

ইরান কি যুক্তরাষ্ট্রে যাবে

বান্ধবী আর বিমান নিয়ে সৌদি আরব থেকে রোনালদোর পালানোর গুঞ্জন

‘আমরা এখানে বলির পাঁঠা হতে আসিনি’, চীনকে চমকে দিয়ে বাংলাদেশ কোচ

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি

এশিয়ান কাপ খেলতে গিয়ে বিপাকে ভারত

হেরেও চ্যাম্পিয়ন চীনের কুর্নিশ পেল বাংলাদেশ

দারুণ খেলেও শেষের ভুলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ