হোম > খেলা > ক্রিকেট

ফাঁকা গ্যালারিতে দর্শক ফেরাতে বিনা টিকিটে খেলা দেখাতে পারে পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে পাকিস্তান। তবু স্বস্তিতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে এই সিরিজে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল পিসিবি। এর পরও করাচি জাতীয় স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি নেই বললেই চলে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান বোর্ড।  

মাঠে দর্শক অনুপস্থিতির বিষয়টি নিয়ে পিসিবি বোর্ড কর্মকর্তাদের একটি জরুরি সভা ডাকে। সভায় আলোচনা হয়েছে কীভাবে দর্শকদের উপস্থিতি বাড়ানো যায়। টি-টোয়েন্টি সিরিজের পর গড়াবে ওয়ানডে সিরিজ। মাঠে দর্শক ফেরাতে ওয়ানডে সিরিজে বিনা মূল্যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায় কি না—এ বিষয়েও আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

গত সেপ্টেম্বরে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়ে পাকিস্তানের ক্রিকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর দিয়ে সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে অনেকটা। কিন্তু ম্যাচের সময় দর্শক অনুপস্থিতিতে ফাঁকা গ্যালারি ভাবাচ্ছে পিসিবিকে। 

ঘরের মাঠে ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্সের পরও এমন ফাঁকা গ্যালারি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক  দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদি। এক ভিডিও বার্তায় ওয়াসিম বলেছেন, ‘এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। এটা বাড়ির পেছনের কোনো পাড়ার খেলা নয়, আন্তর্জাতিক সিরিজ।’ 

আফ্রিদি জানিয়েছেন, কেন এমন হচ্ছে সেটি আমলে নিয়ে কীভাবে এটির সমাধান করা যায় সেই পথ বের করতে হবে, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন আর দলের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও করাচিতে এত কম দর্শক হতাশাজনক। সবাইকে জানতে হবে কেন এমন হচ্ছে। আর কীভাবে এর উন্নতি করা যায় সেটিও ভাবতে হবে।’

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’