হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশে ফিরছেন জেমি সিডন্স 

আগে থেকেই শোনা যাচ্ছিল, বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন জেমি সিডন্স। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এল এই ঘোষণা। সভা শেষে সাংবাদিকদের সামনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।  

২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন  সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মাঝে কয়েকবার দলের প্রধান কোচ হিসেবে তাঁর নাম শোনা গেলেও সেটি আর হয়নি। এবার এলেন ব্যাটিং পরামর্শক হয়ে।   

 ৫৭ বছর বয়সী জেমি সিডন্স আন্তর্জাতিক ক্রিকেটে নামের প্রতি সুবিচার করতে না পারলেও অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে ছিলেন পরিচিত মুখ। সেখানে ৩৫টি সেঞ্চুরি আর ৫৩ হাফ সেঞ্চুরিতে সাড়ে ১১ হাজারের বেশি (১১৫৮৭) রান রয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন একটি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ১৯৮৮ সালে ওয়ানডেতে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সিডন্স।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’