হোম > খেলা > ক্রিকেট

হারলেও ইংল্যান্ডকে চিন্তায় ফেলে দিয়েছিল নেপাল

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ডের সঙ্গে প্রাণপণে লড়াই করেও জিততে পারল না নেপাল। ছবি: ক্রিকইনফো

স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত লড়াই করেছিল নেপাল। উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে ৪ রানে জেতে ইংলিশরা।

১৮৫ রানের লক্ষ্যে নেমে ৫.২ ওভারে ২ উইকেটে ৪২ রানে পরিণত হয় নেপাল। ওপেনার কুশল ভুর্টেল ১৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করে আউট হয়েছেন। তাঁর সঙ্গী আসিফ শেখ করেছেন ৯ বলে ৭ রান। পাওয়ার প্লের মধ্যে দুই উইকেট হারানোর পর দায়িত্ব নেন দীপেন্দ্র সিং ঐরি ও নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। তৃতীয় উইকেটে ৫৪ বলে ৮২ রানের জুটি গড়েন তাঁরা (ঐরি-রোহিত)। ১৫তম ওভারের দ্বিতীয় বলে রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন স্যাম কারান।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত থেকে রানের চাকা সচল রাখতে থাকে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে ইংলিশরা। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। ৩৫ বলের ইনিংসে চারটি করে চার ও ছক্কা মেরেছেন।

ফিফটি করেছেন হ্যারি ব্রুকও। ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেছেন ৫৩ রান। নেপালের দীপেন্দ্র সিং ঐরি ও নন্দন যাদব দুটি করে উইকেট। দুজনেই তিন ওভার করে বোলিং করেছেন। ঐরি ও নন্দন খরচ করেছেন ৩২ ও ২৫ রান। তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন এক উইকেট।

বাজে রেকর্ডে রুয়ান্ডার ক্রিকেটারকেও ছাড়িয়ে গেলেন লঙ্কান ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে ক্রিকেটকে কাজে লাগাচ্ছে ভারত

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

আইসিসির সঙ্গে আমরা যোগাযোগ করিনি, দাবি পিসিবির

যৌন নিপীড়ন নিয়ে বিসিবির তদন্তে সন্তুষ্ট নন জাহানারা

বিসিবি সভাপতির হঠাৎ পাকিস্তান সফর নিয়ে কী বললেন সহসভাপতি

আফগানিস্তানকে হারিয়ে পুরোনো প্রতিশোধ নিল নিউজিল্যান্ড

ছক্কা মারা বাবরের শক্তির জায়গা নয়, বলছেন ভারতের সাবেক ক্রিকেটার

‘সৃষ্টিকর্তা যা লিখেছেন, তা কেউ বদলাতে পারে না’

আফগানিস্তান কি নিউজিল্যান্ডকে হারাতে পারবে