হোম > খেলা > ক্রিকেট

বিসিবির প্রস্তাবে অবশেষে রাজি আমিরাত বোর্ড

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ-আমিরাত সিরিজে বাড়ল এক টি-টোয়েন্টি। ছবি: আমিরাত ক্রিকেট

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজে একটি টি-টোয়েন্টি বেশি খেলার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে বিসিবির এই প্রস্তাবে রাজি হলো আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন রূপ নিল তিন ম্যাচের সিরিজে।

আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ-আমিরাত সিরিজে বাড়তি টি-টোয়েন্টি আয়োজনের কথা। শারজায় পরশু হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে। শারজায় বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে বাংলাদেশ-আমিরাত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

আমিরাত সিরিজে বাড়তি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা ছিল মূলত সেখান থেকে সরাসরি পাকিস্তান চলে যাওয়ার। ক্রিকেটারদের ভ্রমণক্লান্তি কমানোর ব্যাপারেই মূলত এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। কারণ, আমিরাত সিরিজ শেষেই পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। ২৫ মে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে সেদিন পিএসএলের ফাইনাল পড়ে যাওয়ায় সিরিজটি নিশ্চিতভাবেই পেছাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে সূচি এখনো জানানো হয়নি।

শারজায় পরশু হয়েছে বাংলাদেশ-আমিরাত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পারভেজ হোসেন ইমনের রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশ জিতেছিল ২৭ রানে। নাজমুল হোসেন শান্ত একাদশে না থেকেও বদলি ফিল্ডার হিসেবে নেমে ৩ ক্যাচ ধরে রেকর্ড গড়েছিলেন।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’