হোম > খেলা > ক্রিকেট

থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়ে ফাইনালে ভারত

এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে ভারত। আজ সিলেট  আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৪ রানের বিশাল ব্যবধানে জিতে টুর্নামেন্টটির  ফাইনালে উঠেছে ভারত। তাতে একমাত্র দল হিসেবে আট মৌসুমের আটটিতেই ফাইনাল খেলে ভারত।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। দলীয় ২১ রানেই তারা ৪ উইকেট হারায় । তবে পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি করে দলীয় রান বাড়ানোর চেষ্টা করেন দুই ব্যাটার নাতায়া বুচাথাম-নারুইমল চাইওয়াই। দুজনেই দলের হয়ে যৌথ সর্বোচ্চ ২১ রান করেন। শেষ পর্যন্ত দলটি ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান করে থাইল্যান্ড। ৪ ওভারে মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার দীপ্তি শর্মা।

থাইল্যান্ডের বিপক্ষে ৭৪ রানের জয়ের ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন শেফালি ভার্মা। ওপেনিংয়ে নেমে ব্যাটিংয়ে ৪২ রানের পাশাপাশি বোলিংয়ে ৯ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে ভারত। ২৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ভারতীয় ওপেনার শেফালি ভার্মা। সঙ্গে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর খেলেন ৩০ বলে ৩৬ রানের ইনিংস। থাইল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সোরনারিন টিপোচ।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে ১৫ অক্টোবর। শিরোপার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল। 

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’