হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে দল পাননি আশরাফুল-সাব্বির

বিপিএলের ইতিহাসে বাংলাদেশের ৫ ব্যাটার সেঞ্চুরি করেছেন। সেই সেঞ্চুরির তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমান। ব্যাটারদের মর্যাদাপূর্ণ তালিকায় যেমন মিলে গেছেন তেমনি আজ আরেকটি জায়গাও মিলেছেন দুই ব্যাটার। 

বিপিএলের দশম আসরের নিলামে কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি আশরাফুল-সাব্বির। বয়স ও ক্যারিয়ার মিলিয়ে গোধূলি লগ্নে পৌঁছায় বাংলাদেশের প্রথম ‘পোস্টার বয়ের’ দল পাওয়া খুব কঠিন ছিল। ড্রাফটেও তার প্রমাণ পাওয়া গেছে। তবে সাব্বিরের দল না পাওয়াটা একটু অবাক করার মতো। অবশ্য অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও ছন্দে নেই। তবুও বয়স ও টি-টোয়েন্টি সংস্করণে চার-ছক্কা মারার সামর্থ্যের কারণে ৩১ বছর বয়সী ব্যাটার দল পাবেন না এমনটা হয়তো কেউ কল্পনাও করেননি। নিজে তো অবশ্যই না। 

আশরাফুল-সাব্বিরের সঙ্গে দল পাননি টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া মুমিনুল হকও। বিপিএলে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিসের পর ২০১৩ সালে সেঞ্চুরি করেন আশরাফুল। আর তৃতীয় ব্যাটার হিসেবে ২০১৬ সালে টুর্নামেন্টে সেঞ্চুরি করেন সাব্বির। পাঁচ ব্যাটারের বাকি দুজন হচ্ছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন তামিম।

টেস্ট খেলার ধরন বদলাতে চায় বাংলাদেশ, আলোচনায় বাজবল

কীভাবে নিউজিল্যান্ডকে হারালেন হৃদয়

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

‘সূর্যবংশীর শরীরে কি এআই মেশিন বসানো’

ঝড়ের গতিতে ছুটতে থাকা নিউজিল্যান্ডের লাগাম টানল বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হঠাৎ বন্ধ হওয়ার কারণ কী

কেন বাংলাদেশ ম্যাচে নেই নিউজিল্যান্ড অধিনায়ক

কোহলিদের স্টেডিয়ামে ‘নাশকতা’র অভিযোগে গ্রেপ্তার দুই

নিউজিল্যান্ড ম্যাচে চমক রিপন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

শেবাগকে এবার পাল্টা জবাব দিলেন ভারতীয় তারকা