হোম > খেলা > ক্রিকেট

ভারতের জয়রথ থামাল পাকিস্তান

ছেলেদের হোক কিংবা মেয়েদের—ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন পরতে পরতে উত্তেজনা। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচটা ছিল তেমনই।

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত জিতে গেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ১৩ রানে হেরে এবারের এশিয়া কাপে প্রথম হারের স্বাদ পেয়েছে ভারত। এ ম্যাচের আগে সব সংস্করণ মিলিয়ে টানা ৬ ম্যাচ জিতেছে ভারতীয় মেয়েরা।

 ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। স্কোরবোর্ডে ৬৫ রান তুলতেই ৫ উইকেট হারায় ভারতীয়রা। এরপর ষষ্ঠ উইকেটে হরমনপ্রীত কৌর-দীপ্তি শর্মা ২৬ রানের জুটি গড়লে ম্যাচে ফেরে ভারত। আবার এই দুজনের দ্রুত বিদায়ে ভারতীয়রা ফের চাপে পড়ে যায়। শেষের দিকে রিচা ঘোষের ক্যামিও ইনিংসে (১৩ বলে ২৬ রান) জয়ের সম্ভাবনা তৈরী হলেও তার বিদায়ে ভারত ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায়। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায় ভারত। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন নাসরা সান্ধু। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন নিদা দার। ৩৭ বলে ৫৬ রানের ঝোড়ো অপারজিত ইনিংসের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক বিসমাহ মারুফ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে পাকিস্তান করে ১৩৭ রান। সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন দার। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন দীপ্তি।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’