হোম > খেলা > ক্রিকেট

হারের ব্যাখ্যায় বৃষ্টিকে দায়ী করল বাংলাদেশ

এশিয়া কাপে পাকিস্তান নারী দলের কাছে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। ২০ ওভারে মাত্র ৭০ রান তুলতে পেরেছেন বাংলাদেশ দলের ব্যাটাররা। জবাবে সহজেই জয় তুলে নেয় পাকিস্তান। অসহায় এই আত্মসমর্পণের ব্যাখ্যায় বাংলাদেশ দায়ী করছে বৃষ্টিকে।

ম্যাচ শেষে প্রকৃতিকে দায়ী করে নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন সাংবাদিকদের বলেছেন, ‘আজ উইকেট এ রকমই ছিল, যেহেতু গতকাল অনেক বৃষ্টি হয়েছে। ব্যাটাররা কেউ দাঁড়াতে পারেনি। এ কারণেই আমাদের আমাদের রান এত কম হয়েছে।’

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে অন্য ব্যটাররা এসে থিতু হতে পারেনি বলে জানালেন সালমা। আত্মবিশ্বাসের ঘাটতিতে মিস ফিল্ডিংও হয়েছে বলে জানান সালমা, ‘আজ দিনটা আমাদের পক্ষে ছিল না তাই টপ অর্ডার ভুল করেছে। আমরা চেষ্টা করেছি টপ ও লোয়ার অর্ডারে রান করার। আমাদের লক্ষ্য ছিল যদি ২০ ওভার খেলতে পারি, ১০০ রান হতে পারে। সেটাও আমরা করতে পারিনি।’

পাকিস্তানকে মাত্র ৭১ রানের লক্ষ্য দিলে অনায়াসেই জয় পেয়ে যায় তারা। ন্যূনতম প্রতিরোধও করতে পারেনি বোলাররা। বোলিংয়েও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। ব্যর্থতার ব্যাখ্যায় সালমা বলেন, ‘বরাবরই আমাদের স্পিন শক্তিশালী। পেসাররা ভালো করছে না, এমন না। লতা ভালো জায়গায় বল করেছে, জাহানারও ভালো করে। উইকেট দেখে অধিনায়ক মনে করেছে স্পিন ভালো কাজ করবে।’

কিছুই আসলে ঠিকঠাক কাজ করেনি। নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই বাংলাদেশের পরাজয় যেন অনিবার্যই হয়ে উঠেছিল।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’