হোম > খেলা > ক্রিকেট

সেমিতে যাওয়ার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে

অ্যাডিলেড ওভালে দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডস ১৩ রানে হারিয়ে দেওয়ায় একই মাঠে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ রূপ নিয়েছে ‘কোয়ার্টার ফাইনালে’ । এই ম্যাচে যে দল জিতবে, তারাই চলে যাবে সেমিফাইনালে। সেমিতে যাওয়ার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ আজ তিনটি পরিবর্তন নিয়ে নামছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি আর হাসান মাহমুদ। একাদশে ফিরেছেন সৌম্য সরকার, নাসুম আহমেদ আর ইবাদত হোসেন।

৪ ম্যাচে সমান ২ জয় নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান ৪। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আর ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যারাই জিতবে, তাদের পয়েন্ট হবে ৬। এ দুই দলের একটি চলে যাবে সেমিফাইনালে।

বাংলাদেশ একাদশ:  
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার,  মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: 
বাবর অজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান।

শুভাগতের অনন্য ‘ডাবলের’ দিনে নাঈমের সেঞ্চুরি

আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতল বাংলাদেশ

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

‘তিন সংস্করণে খেলা উচিত নয় বুমরার’

ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে রোনালদোর দাপট

ইমরানপুত্রদের সাক্ষাৎকার বিতর্কের পর বাদ দুই ইংলিশ ধারাভাষ্যকার

পাকিস্তানের জয়ের দিনে বাবরের নতুন মাইলফলক

ওয়ানডেতে কেন পথ হারাল বাংলাদেশ

রিয়ালকে সাবেক তারকার প্রশ্ন, লজ্জা করে না?

সেই জিম্বাবুয়ের দিকেই তাকিয়ে বাংলাদেশ