হোম > খেলা > ক্রিকেট

ধবলধোলাই এড়াতে বাংলাদেশের মেয়েদের দরকার ১০৩ রান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১০৩ রানের লক্ষ্য দিয়েছেন ভারতের মেয়েরা। রাবেয়া খান ও সুলতানা খাতুনের ঘূর্ণি জাদুতে আগে ব্যাটিং করে বেশ সুবিধা করতে পারেননি সফরকারী ব্যাটাররা।

২০ রানেই দুই ওপেনারকে হারায় ভারত। স্মৃতি মান্ধানাকে ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সুলতানা। ১ রান আসে স্মৃতির ব্যাট থেকে। চতুর্থ ওভারে আরেক ওপেনার শেফালি ভার্মাকেও ১১ রানে ফেরান অফস্পিনার সুলতানা।

তবে তৃতীয় উইকেটে হরমনপ্রীত কৌর ও জেমিমাহ রদ্রিগেজ ৪৫ রানের জুটি গড়ে সেই চাপ সামলে নেন। ২৮ রানে জেমিমাহকে আউট করে ব্রেকথ্রু দেন স্বর্ণা আক্তার। ভারতের ৯১ রানে হরমনপ্রীতকে ফেরান ফাহিমা খাতুন। ৪১ বলে ৪০ রানে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন ভারতের অধিনায়ক।

১৬.২ ওভারে চতুর্থ উইকেট হারিয়েছিল ভারত। এরপর ১১ রান তুলতেই বাকি ৫ উইকেট হারায় তারা। ৯ উইকেটে ১০২ রানের সংগ্রহ পান সফরকারীরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা ২টি ও লেগ স্পিনার রাবেয়া ৩টি উইকেট নিয়েছেন।

প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ আগেই হেরে গেছে বাংলাদেশ। তবে নিজেদের মাঠে শেষ টি-টোয়েন্টিতে জ্যোতিদের লক্ষ্য সান্ত্বনার জয়। আর স্বাগতিকদের তাঁদেরই মাঠে হারিয়ে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দেওয়ার সুযোগ আছে হরমনপ্রীতের দলের।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’