হোম > খেলা > ক্রিকেট

এনামুল-নাসিরের জোড়া শতকে প্রাইম ব্যাংকের বড় সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিপিএল থেকেই ছন্দে আছেন এনামুল হক বিজয়। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল)। প্রথম ম্যাচে অর্ধশতকের পর এবার দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তিনি। এনামুলের পথ ধরে প্রাইম ব্যাংকের জার্সিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন নাসির হোসেনও। এতেই বড় পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

আজ শুক্রবার সাভার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে প্রাইম ব্যাংক। দলের হয়ে এনামুল হক ১২৭ ও নাসির করেন ১০৪ রান। জেতার জন্য ৩১৫ রান করতে হবে রূপগঞ্জ টাইগার্সকে।

উদ্বোধনী জুটিতে এনামুল হকের সঙ্গে ক্রিজে আসেন শাহাদাত দিপু। শুরু থেকেই  ঝোড়ো ব্যাটিং শুরু করেন এনামুল। তবে বিপরীত পাশে ফরহাদ রেজার শিকার দিপু (০)। তিনে আসেন ভারতীয় ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। এনামুলের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন তিনি। রূপগঞ্জ টাইগার্সের স্পিনার এনামুল হক জুনিয়রের বলে ২১ বলে ২১ করে বোল্ড হয়ে ফেরেন ঈশ্বরণ।

তৃতীয় উইকেটের জুটিতে এনামুলকে দারুণ সঙ্গ দেন নাসির। রূপগঞ্জ টাইগার্সের বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন তাঁরা। শুরুতে সেঞ্চুরি তুলে নেন এনামুল। খানিক সময়ের বিরতিতে সেঞ্চুরির দেখা পান নাসিরও। তাদের ১৯৬ রানের বিশাল জুটি ভাঙেন ফরহাদ রেজা। ১২৫ বলে ১২৭ রান করা এনামুলকে আরিফুল হকের ক্যাচ বানান এই পেসার।

এনামুলের বিদায়ের কিছু সময় পর চোটে পড়ে প্যাভিলিয়নে ফিরে যান নাসির (১০৪)। পরের দুই ব্যাটার শামসুর রহমান শুভ (৬) ও অলক কাপালি (৪) ফেরেন ব্যর্থ হয়ে। প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন এ দুই ব্যাটারই। শেষ দিকে মেহেদী হাসান ও নাহিদুল ইসলামের ৩২ রানে চড়ে ৩১৪ রান তোলে প্রাইম ব্যাংক।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’