হোম > খেলা > ক্রিকেট

ইংলিশদের কাছে বিধ্বস্ত হওয়ার পর সাকিবদের আরেক দুঃসংবাদ

ধর্মশালায় মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। এই মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিলেন সাকিব আল হাসানরা। তবে আজ তাঁদের সেই সুখস্মৃতি মুছে দিল ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ১৩৭ রানে হেরেছে বাংলাদেশ। 

সেই ‘কাটা গায়ে নুনের ছিটা’ দিল এবার আইসিসি। ইংলিশদের বিপক্ষে ম্যাচে স্লো ওভাররেটের কারণে শাস্তি পেল বাংলাদেশ। এই অপরাধে ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাচ্ছে সাকিবদের। 

আইসিসি এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশের বিপক্ষে স্লো ওভাররেটের অভিযোগ আনেন। তাঁর সঙ্গে ছিলেন অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন, থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও ফোর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা। 

নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ ভঙ্গ করেছে সাকিবের দল। এই লঘু অপরাধের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাচ্ছে তাঁদের। অধিনায়ক সাকিব এই অপরাধ স্বীকার করায় কোনো ধরনের শুনানির প্রয়োজন পড়েনি আইসিসির।

প্রীতি জিনতার সঙ্গে পন্টিংয়ের হয়েছে কী

ছিটকে পড়লেন সাদমান, কপাল খুলল জাকিরের

‘নাহিদ রানা বাংলাদেশের বড় প্লাস পয়েন্ট, নতুন সেনসেশন’

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার নায়ক রানাকে পুরস্কার দিল আইসিসি

শান্তদের জন্য হাতে কী লিখে আনেন ফিল্ডিং কোচ

‘এই পুরস্কার শুধুই আফ্রিদির নয়, পুরো পাকিস্তানের’

সেঞ্চুরির রাতে কোহলির এমন উদ্‌যাপনের রহস্য কী

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল খেলা এই ক্রিকেটার

বাংলাদেশের কাছে বিধ্বস্ত পাকিস্তান কি বাবরের নেতৃত্বে ফিরবে