হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

একটু আগেভাগেই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক সিরিজ খেলতে ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রশিদ-নবীদের। যদিও তাঁদের আসার কথা ছিল বিপিএল শেষে। রাতেই বিসিবি আনুষ্ঠানিকভাবে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ২২,২৫ ও ২৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ওয়ানডে। সব ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ৩ মার্চ প্রথম টি-টোয়েন্টি ও ৫ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়।

ওয়ানডে সিরিজ শুরুর ১০ দিন আগেই আফগানরা আসছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে। সিলেটে তাদের অনুশীলনের ব্যবস্থা করে দিচ্ছে বিসিবি।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’