হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চোখ রাখছেন বাবর

ত্রিদেশীয় সিরিজের ফাইনালিস্ট যে পাকিস্তান-নিউজিল্যান্ড, তা নিশ্চিত হওয়া গিয়েছিল অনেক আগেই। ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল তাই পাকিস্তানের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার। আর এই ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচের মোমেন্টাম আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ধরে রাখতে চান বলে জানিয়েছেন বাবর আজম।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান জিতেছে শেষ ওভারে। এই জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন বাবর। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমি খুশি। আমরা ভালো খেলছি। একটা জয় অবশ্যই আত্মবিশ্বাস বাড়ায়। আমরা ফাইনালে চোখ রাখছি এবং এই মোমেন্টাম  পরের ম্যাচে নিয়ে যেতে চাই।’

বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৩ রান করেছিল। বোলিং নিয়ে তাই কিছুটা আক্ষেপ বাবরের। তবে ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেনিংয়ে ১০১ রানের জুটি গড়েছেন বাবর। এরপর মোহাম্মদ নওয়াজ দারুণ ব্যাটিং করেছেন। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করতে পারিনি। আমি এবং রিজওয়ান দারুণ শুরু করেছিলাম এবং নওয়াজ দারুণ খেলেছে।’

‘ক্রিকেট বোর্ড হবে জনগণের, কোনো গ্রুপের না’

অবসরে যাচ্ছেন পাকিস্তানের ‘চাচা’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে জেসির

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন সূর্যবংশী

পরিবারের সঙ্গে ঈদের আমেজে ক্রিকেটাররা

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা