হোম > খেলা > ক্রিকেট

মুমিনুল দুবাইয়ে, বাকিরা ফিরবেন পরশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সিরিজ শেষ হওয়ায় এবার দেশে ফেরার পালা টেস্ট দলে থাকা ক্রিকেটারদের। এবারও ভিন্ন ফ্লাইটে ফিরবেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

আগামী শনিবার বিকেল ৫টার একটি ফ্লাইটে দেশে ফিরবেন টেস্ট দলের তিন সদস্য। তাদের মধ্য আছেন দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা। ওপেনার মাহমুদুল হাসান জয়ও ফিরবেন একই ফ্লাইটে।

তবে যাওয়ার মতো ফেরার ফ্লাইটও আলাদা মুমিনুলের। সেন্ট লুসিয়া থেকে লন্ডন হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। ব্যক্তিগত কাজে সেখানে কদিন থাকবেন মুমিনুল। বাকি টি-টোয়েন্টি ও ওয়ানন্ডে দলের ক্রিকেটাররা ভাগ হয়ে অনুশীলন শুরু করবেন। টি-টোয়েন্টি সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন তিনি।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’